ওয়ার্নারকে মাঠের বাইরে রাখতেই ইনিংস ঘোষণা!

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০১৬, ২১:১৪আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ২১:২৫

আম্পায়ারের সঙ্গে আলোচনায় স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার শুধু ব্যাট হাতে নয়, মাথা দিয়েও ফাফ দু প্লেসিস খেললেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। দুর্দান্ত সেঞ্চুরিতে অপরাজিত ছিলেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক, এর পরও করলেন ইনিংস ঘোষণা। ৯ উইকেটে ২৫৯ রানে প্রথম দিনে ইনিংস ঘোষণা করে হইচই ফেলে দেওয়া দু প্লেসিস কী আর এমনি এমনি নিয়েছেন এমন সিদ্ধান্ত! অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার যাতে ব্যাটিংয়ে নামতে না পারেন, সেই হিসাব কষেই ইনিংস ঘোষণা করেছিলেন তিনি।

কাঁধে আঘাত পেয়ে ওয়ার্নার মাঠ থেকে বাইরে ছিলেন বেশ খানিকটা সময়। আইসিসির নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় দুই ওভারের বেশি সময় মাঠের বাইরে থাকলে বল কিংবা ব্যাট করার জন্য সেই খেলোয়াড়কে সেই সময় কাটাতে হবে মাঠের ভেতর। ওয়ার্নার সেই সময়টা পাননি, তার আগেই ‘পরিকল্পনা’ অনুযায়ী ইনিংস ঘোষণা করে দেন দু প্লেসিস। মাঠে নামার জন্য ওয়ার্নারের দরকার ছিল আরও ছয় মিনিট, সেই সময়টা তিনি না পাওয়ায় অভিষিক্ত ওপেনার ম্যাট রিনশের সঙ্গে মাঠে নামতে হয় তিন নম্বরে ব্যাট করা উসমান খাজাকে।

দিন-রাতের টেস্টে ১২ ওভার আগেই ইনিংস ঘোষণার কারণ হিসেবে ধারণা করা হচ্ছিল ফ্লাডলাইটের সুবিধা নেওয়া। সেটা একটা কারণ হতে পারে, তবে ম্যাচ শেষে দু প্লেসিস জানিয়েই দিয়েছেন আসল কারণ। ওয়ার্নারকে ওপেনিংয়ে নামতে না দিতেই নিয়েছিলেন এমন সিদ্ধান্ত, ‘আম্পায়ারদের সঙ্গে তার (ওয়ার্নার) আলোচনা শুনতে পেয়েছিলাম। আমি শুনলাম ব্যাটিংয়ে নামতে হলে তাকে আরও ছয় মিনিট থাকতে হবে মাঠে। তাই ভাবলাম সুযোগটা নিয়ে নেওয়া যাক।’

দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণায় জন্ম হয়েছে রেকর্ডেরও। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুত ইনিংস ঘোষণার বিচারে এটি দ্বিতীয়। আর প্রথম দিনের হিসাবে দু প্লেসিস চতুর্থ অধিনায়ক হিসেবে করলেন এমনটা।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম