নিউজিল্যান্ড সফর নিয়ে ভাবছেন না মেহেদী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৬, ১৭:৩৮আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৭:৪৩

নিউজিল্যান্ড সফর নিয়ে ভাবছেন না মেহেদী আগামী ৯ ও ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্প করতে দেশ ছাড়বে ২৩ সদস্যের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই দলে নতুন সংযোজন ঢাকা ডায়নামাইটসের ওপেনার মেহেদী মারুফ। চলতি আসরে অসাধারণ ব্যাটিং করে চলছেন ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ঢাকার হয়ে ৭ ম্যাচে ২৪৪ রান করে এখন পর্যন্ত সর্বোচ্চ সংগ্রাহক এই ওপেনার।

অস্ট্রেলিয়ায় যাওয়া ২৩ জনের দলটি হাথুরুসিংহের নেতৃত্বে দশদিন ক্যাম্প করবে সিডনিতে। ওখানে বিগ ব্যাশের দুটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ক্যাম্প শেষে ১৫ জনের দল নিয়ে ২৪ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। মেহেদী মারুফ অবশ্য নিউজিল্যান্ড সিরিজ নিয়ে এই মুহূর্তে ভাবছেন না। তার ভাবনা জুড়ে নিজেকে চেনানো। সেই প্রচেষ্টাতে আছেন তিনি, ‘অস্ট্রেলিয়ার ক্যাম্প নিয়ে কিছুটা চিন্তা চলে এসেছে। তাও সেটা খুব বেশি না। যেভাবে বিপিএল শুরু করেছিলাম। পরিকল্পনা ছিল নিজেকে চেনানো কিংবা মারুফ নামটা ধারাবাহিকভাবে সবার মধ্যে ছড়ানো। এই মুহূর্তে জাতীয় দল কিংবা নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ভাবছি না।’

ঠিক কীভাবে নিজেকে প্রস্তুত করছেন জানতে চাইলে মেহেদী মারুফ বলেছেন, ‘আমি বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটে ধারাবাহিকভাবে নিজের নামটি ছড়িয়ে দিতে চাই। অবশ্যই সেটা পারফরম্যান্স উন্নতি করার মাধ্যমে। দলের কোচ সুজন ভাইয়ের সাহায্য নিয়ে আমার ব্যাটিংয়ের ধরণ আন্তর্জাতিক মানের করতে চাই।’

প্রথম ৫ ম্যাচে বিস্ফোরক ইনিংসের মাধ্যমে ভালো শুরু এনে দিয়েছিলেন দলের জন্য। কিন্তু শেষ দুটি ম্যাচে ব্যাটিংটা সেভাবে হয়নি বলে রানটা বাড়েনি। টুর্নামেন্ট শেষে নিজেকে সর্বোচ্চ সংগ্রাহকের জায়গায় দেখতে চান কিনা জানতে চাইলে তিনি বলেছেন, ‘আসলে ব্যাক্তিগত অর্জনের থেকে দলগত পারফরম্যান্স এখন বেশি গুরুত্বপূর্ণ। আমরা শেষ দুটি ম্যাচ হেরে গেছি। আমাদের লক্ষ্য এখন সামনের ম্যাচগুলো জেতা। ব্যক্তিগত অর্জন সামনে আসছে না।’

তিনি আরও যোগ করেন, ‘অবশ্যই আমার দিক থেকে হতাশাজনক। আমি প্রথম দিকের ম্যাচগুলো এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু শেষ দুটি ম্যাচে পারিনি। চেষ্টা করছি আবার যেন ধারাবাহিকতায় ফিরতে পারি।’

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম