ঢাকায় ক্রিস গেইল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৬, ১৭:৫০আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৭:৫২

ঢাকায় ক্রিস গেইল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের হয়ে মিরপুরে ঝড় তুলতে শুক্রবার বিকাল ৪ টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ব্যাটিং দানব ক্রিস গেইল। গত আসরে বরিশাল বুলসের হয়ে মাঠে নামলেও এবার দল পাল্টে চিটাগং ভাইকিংসের হয়ে মাঠে নামবেন ‘ব্যাটিং দানব’।

এবারের আসরে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে ক্যারিবিয়ান এই তারকাকে। আগামী রবিবারই রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবেন।

বলতে গেলে বিপিএলে সেভাবে খুব বেশি ম্যাচ খেলেননি গেইল। যতগুলো ম্যাচই খেলেছেন চার-ছক্কা মেরে দর্শকদের আনন্দে মাতিয়েছেন। গত তিন আসর ঢাকা ও বরিশালের হয়ে সব মিলিয়ে ১০ ম্যাচে মাঠে নেমেছিলেন এই তারকা ব্যাটসম্যান। সেখানে তিন সেঞ্চুরিতে তার সংগ্রহ ৫৪১। এছাড়া টুর্নামেন্টে ৩৫টি চার ও রেকর্ড ৫০টি ছক্কা হাঁকিয়েছেন।

যদিও এই আসরে সাব্বির-মেহেদী মারুফ-মুশফিক বিপিএলকে মাতিয়ে রেখেছেন। তাদের সঙ্গে নতুন করে গেইল যোগ হলে আকর্ষণটা আরও বাড়বে।

যদিও গেইলের আগমনে চিটাগং ভাইকিংসের ফর্মে থাকা কোনও একজন বিদেশিকে বসে যেতে হবে। এ প্রসঙ্গে দলের ম্যানেজার হাসানুজ্জামান ঝড়ু বলেছেন, ‘ক্রিস গেইলকে আমাদের প্রয়োজন। টিম কম্বিনেশন এখন আমাদের ভালো যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একজন ভালো পারফরমারকে একাদশের বাইরে চলে যেতে হবে।’

আপাতত ক্রিস গেইলের সঙ্গে ৫ ম্যাচের চুক্তি থাকলেও চিটাগং ভাইকিংস ফাইনালে গেলে বাড়তি এক ম্যাচের জন্য চুক্তি বাড়াবে বলে জানালেন চিটাগং ভাইকিংসের মিডিয়া ম্যানেজার হাসানুজ্জামান ঝড়ু। যদিও গেইলের পারফরম্যান্সও এখানে প্রভাবক হিসেবে কাজ করবে। এ প্রসঙ্গে ঝড়ু বলেছেন, ‘ক্রিস গেইলের সঙ্গে আমাদের পাঁচ ম্যাচের চুক্তি হয়েছে। এখন দেখা যাক পারফরম্যান্স কী হয়। তার ওপর নির্ভর করে হয়তো আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে পারব।’

তিনি আরও যোগ করেন, ‘তার ব্যক্তিগত কোনও সমস্য না থাকলে্ আমাদের তরফ থেকে কোনও সমস্যা নেই। যদি আমরা ফাইনালে যাই। যেভাবেই হোক তাকে আমাদের দলে যুক্ত করব।’

 

/আরআই/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম