সেই খাজাই টেনে তুললেন অস্ট্রেলিয়াকে

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০১৬, ১৮:৫২আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৯:০৩

সেই খাজাই টেনে তুললেন অস্ট্রেলিয়াকে মাথা খাটিয়েই অজিদের প্রথম ইনিংসে ওয়ার্নারকে ওপেন করতে দেননি প্লেসিস। চেয়েছিলেন শুরুর দিকে বাড়তি সুবিধা নিতে।  শেষ পর্যন্ত সেই কৌশল ব্যর্থ করে দিয়েছেন প্রথমবারের মতো ওপেন করতে নামা উসমান খাজা। তিন নম্বর থেকে ওপেনিংয়ে নামা খাজা একাই এগিয়ে নিচ্ছেন অস্ট্রেলিয়াকে। তার সেঞ্চুরিতে দিবা-রাত্রির তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার চেয়ে ৪৮ রানে এগিয়ে আছে অজিরা। প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ৩০৭ রান।  

আগের দিন প্রোটিয়াদের ব্যাটিংয়ের সময় কাঁধে আঘাত পেয়ে ওয়ার্নার মাঠ থেকে বাইরে ছিলেন বেশ খানিকটা সময়। আইসিসির নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় দুই ওভারের বেশি সময় মাঠের বাইরে থাকলে বল কিংবা ব্যাট করার জন্য সেই খেলোয়াড়কে সেই সময় কাটাতে হয় মাঠের ভেতর। ওয়ার্নার সেই সময়টা আর পাননি, তার আগেই ‘পরিকল্পনা’ অনুযায়ী ইনিংস ঘোষণা করে দেন দু প্লেসিস। মাঠে নামার জন্য ওয়ার্নারের দরকার ছিল আরও ছয় মিনিট, সেই সময়টা তিনি না পাওয়ায় অভিষিক্ত ওপেনার ম্যাট রিনশের সঙ্গে মাঠে নামতে হয় তিন নম্বরে ব্যাট করা উসমান খাজাকে।

আর ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমেই এই সিরিজে অজিদের হয়ে প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেছেন খাজা।  টেস্ট ব্যাটসম্যান হিসেবে প্রথমবার খেলতে নামা পিটার হ্যান্ডসকম্বও পেয়েছেন প্রথম হাফ সেঞ্চুরি। অপরদিকে প্রথম খেলতে নামা নিক ম্যাডিনসন আউট হয়েছেন শূন্য রানে।  প্রথম উইকেট পতনের পর নামা ওয়ার্নার করেছেন ১১ রান।  এছাড়া অধিনায়ক স্মিথ করেছেন ৫৯ রান।

দ্বিতীয় দিন শেষে খাজা অপরাজিত আছেন ১৩৮ রানে। ১৬ রানে তার সঙ্গে আছেন মিচেল স্টার্ক।

সংক্ষিপ্ত স্কোর:

দ্বিতীয় দিন শেষে

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩০৭/৬ (খাজা ১৩৮*, স্মিথ ৫৯, অ্যাবট ৩/৩৮ )

দক্ষিণ আফ্রিকা : প্রথম ইনিংস ৭৬ ওভারে ২৫৯/৯ (দু প্লেসিস ১১৮*, কুক ৪০, ডি কক ২৪; হ্যাজেলউড ৪/৬৮, বার্ড ২/৫৭)।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম