মারুফকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৬, ২০:১১আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ২০:১৩

মারুফকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক শীর্ষ রান সংগ্রাহকের তালিকাতে শীর্ষ স্থান হারিয়েছেন মেহেদী মারুফ। শুক্রবার তাকে টপকে গেছে তিন ব্যাটসম্যান। দিনের প্রথম ম্যাচে রংপুরের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ৬৪ রানের ইনিংস খেলে মেহেদীর ২৪৪ রান টপকে যান। ২৪৭ রান নিয়ে তৃতীয় অবস্থানে আছেন রংপুরের এই টপ অর্ডার ব্যাটসম্যান।

পরে দিনের দ্বিতীয় ম্যাচে মিঠুনকে টপকে যান শাহরিয়ার নাফিস। ২৩ রান করে মোশাররফ হোসেনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরার আগেই মিঠুনকে টপকে ৮ ম্যাচে তিন হাফসেঞ্চুরিতে ২৪৮ রান করে দ্বিতীয় অবস্থানে আছেন শাহরিয়ার নাফিস।

যদিও শাহরিয়ার নাফিসের আগেই মিঠুন-মেহেদী মারুফকে টপকে শীর্ষ স্থানটি দখল করে নেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক ও বরিশালের অধিনায়ক মুশফিকুর রহিম। ৮ ম্যাচে দুই হাফসেঞ্চুরিতে ২৬২ রানের ইনিংস খেলেন মুশফিক। শুক্রবারও ভালো ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছিলেন মুশফিক। কিন্তু থিসেরা পেরেরার সঙ্গে ভুল বোঝাবুঝিতে ব্যক্তিগত ৩১ রানে রান আউটের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

এদিকে শুক্রবার একটি উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছেন শফিউল ইসলাম। যদিও শীর্ষ তিন বোলারের উইকেট সংখ্যা ১৪। গড়ে এগিয়ে খুলনার পেসার শফিউল ইসলাম। ৮ ম্যাচ খেলে শফিউল ও মোহাম্মদ নবীর উইকেট সংখ্যা ১৪টি। এক ম্যাচ কম খেলে মোহাম্মদ শহীদের উইকেট সংখ্যা একই।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক