নিউজিল্যান্ড সিরিজের আশা ছাড়ছেন না শহীদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৬, ১৭:২৪আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৭:৩০

নিউজিল্যান্ড সিরিজের আশা ছাড়ছেন না শহীদ ইনজুরিতে মাঠের বাইরে চলে গেছেন ঢাকা ডায়নামাইটসের পেসার মোহাম্মদ শহীদ। আাগমী ২ থেকে ৩ সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। এরপর রিহ্যাব পক্রিয়া শুরু হবে। আর তখনই বল হাতে নেওয়ার সুযোগ পাবেন তিনি। পুরো ফিট হতে পারলেই মিলবে নিউজিল্যান্ড যাওয়ার টিকিট।

শহীদ অবশ্য আশাবাদী নিউজিল্যান্ড যাওয়ার ব্যাপারে, ‘আগামী ২ সপ্তাহ আপাতত বিশ্রামে থাকব। এরপর ৪ সপ্তাহ কাজ করব। আশা করছি নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে ফিরতে পারব। নিউজিল্যান্ড সিরিজের আশা ছাড়ছি না। আমার হাতে যথেষ্ট সময় আছে। সে লক্ষ্যেই আমি কাজ করব। ইংল্যান্ড সিরিজ মিস হয়েছে, এটা মিস করতে চাই না।’

মাঠের পারফরম্যান্স অসাধারণ ছিল মোহাম্মদ শহীদের। ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করে টুর্নামেন্টে দারুণ কিছু করার ইঙ্গিত রাখছিলেন। তার লক্ষ্য ছিল বল হাতে ঢাকাকে চ্যাম্পিয়ন করাতে অবদান রাখা। কিন্তু সেটা না করতে পেরে হতাশ শহীদ, ‘বিপিএলটা আমার ভালো যাচ্ছিল। ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলাম। আমার একটাই লক্ষ্য ছিল ঢাকাকে চ্যাম্পিয়ন করানো। দল আমার ওপর ভরসা করে ছিল। সাকিব ভাই, সুজন ভাই সবাই আমাকে অনুপ্রাণিত, উৎসাহ জুগিয়ে আসছিল। আমি যদি পুরো বিপিএল খেলতে পারতাম, তাহলে নিশ্চিত দলকে চ্যাম্পিয়ন করতে পারতাম। বলতে পারতাম ভালো খেলে দলকে চ্যাম্পিয়ন করিয়েছি।’

ইনজুরির কারণে ইংল্যান্ড সিরিজ মিস করেছেন। বিপিএল-এ ইনজুরি থেকে বাঁচতে কম ঝুঁকি নিয়ে খেলা যেত। এমন প্রশ্নে শহীদ বলেছেন, ‘গা-বাঁচিয়ে খেলার জন্যতো ক্রিকেট খেলি না। যখন মাঠে নামি তখন অন্য কিছু মাথায় থাকে না। ওই ড্রাইভ, ওই চার বাঁচাতে গিয়ে আমার এমন হবে-সেটা তো আগে চিন্তা করিনি। ক্রিকেটে এমন হতেই পারে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের