রংপুর রাইডার্সকে নিয়েই যত বিতর্ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ১৮:০৯আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৮:৪৩

রংপুর রাইডার্সকে নিয়েই যত বিতর্ক বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই যেন বিতর্ক! গত তিন আসরের মতো এবারো বিতর্কমুক্ত হতে পারেনি বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি এই টুর্নামেন্ট। আসরের শুরু থেকে নানা কাণ্ডে জড়িয়ে আছে বিপিএল। অবশ্য বেশিরভাগ বিতর্কের রসদই যোগান দিয়েছে রংপুর রাইডার্স!

টুর্নামেন্টের শুরু থেকেই আলোচনায় ছিল রংপুর। শুরুতে খেলোয়াড়দের ২৫ ভাগ টাকা পরিশোধ করার নিয়ম থাকলেও সেটি করেনি রংপুর।  নানা তালবাহানায় শেষ পর্যন্ত খেলোয়াড়দের টাকা পরিশোধ করে কর্তৃপক্ষ। এরপরেও যেন শিরোনামের বাইরে যেতে পারলেন না ফ্র্যাঞ্চাইজিটি।

শেন ওয়াটসন ও ডেভিড মিলার আসবেন বলে সংবাদ মাধ্যমকে ঘটা করেই জানিয়েছিল দলটির মিডিয়া ম্যানেজার। কিন্তু দুইদিন পর জানা গেলো তারা কেউই আসছেন না বিপিএল খেলতে।

যদিও এই বিতর্কগুলো আলোচনার তুঙ্গে সেভাবে যায়নি। তবে সবশেষ ভয়ঙ্কর ঘটনাটি ঘটে গেল দুইদিন আগে। যেই স্পট ফিক্সিংয়ের কারণে আশরাফুল এখনও নিষিদ্ধ; বিপিএল বন্ধ ছিল দুইবছর। সেই ফিক্সিংয়ের ঘটনাই নতুন করে জাগিয়ে তুলেছে রংপুর! টুর্নামেন্ট শুরুর আগে রংপুরের ম্যানেজমেন্ট থেকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন এই ফ্র্যাঞ্জাইজিরই এক ক্রিকেটার জুপিটার ঘোষ।

অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ।  জুপিটার ঘোষের অভিযোগের প্রেক্ষিতে রংপুর রাইডার্স রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট বলে জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয় শৃঙ্খলাজনিত কারণে জুপিটারকে বহিষ্কার করা হয়েছে।

যেই ধারাবাহিকতায় সোমবার নতুন ঘটনা ঘটেছে রংপুর শিবিরে। নিয়মিত অধিনায়ক নাঈম ইসলামকে একাদশের বাইরে রেখে একাদশ ঘোষণা করা হয়েছে। যদিও জানা গেছে সামান্য ইনজুরির কারণে একাদশে নেই তিনি। তার বদলে অধিনায়কের দায়িত্ব পালন করছেন বিদেশি ক্রিকেটার লিয়াম ডসন।

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম