অশ্বিনের ঘূর্ণিতে বিপদে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০১৬, ১৮:২৪আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৮:৩২

রবিচন্দ্রন অশ্বিন ‘ইংল্যান্ডের বিপক্ষে অশ্বিন কি হিসেবে খেলছেন-ব্যাটসম্যান নাকি বোলার!’-ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক পাঠকের বিস্ময়। সত্যি বিস্ময় ছড়িয়ে যাচ্ছেন ভারতীয় এই স্পিনার। কী ব্যাটিংয়ে, কী বোলিংয়ে-অশ্বিন এক কথায় অসাধারণ। ইংল্যান্ডের বিপক্ষে তিনি পেলেন তৃতীয় হাফসেঞ্চুরির দেখা, সঙ্গে তো বোলিং জাদু আছেই।

মোহালি টেস্টে আরও একবার জ্বলে উঠল তার ব্যাট। তার ৭২ রানের ইনিংসের সঙ্গে অনেক দিন পর ব্যাট হাতে ছন্দে ফেরা রবীন্দ্র জাদেজার ৯০ রানের ওপর ভর দিয়ে ভারত প্রথম ইনিংস শেষ করল ৪১৭ রানে। পরে আসল কাজ বোলিংয়ে অশ্বিন তুলে নিলেন ইংলিশদের তিন উইকেট। তাতে তৃতীয় দিন শেষে কঠিন বিপদে সফরকারীরা। ৭৮ রান তুলতেই যে হারিয়েছে ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ভারতের চেয়ে এখনও পিছিয়ে আছে ৫৬ রানে।

৬ উইকেটে ২৭১ রানে দিন শুরু করেছিল ভারত। ৫৭ রান করা অশ্বিনের সঙ্গে তৃতীয় দিন শুরু করেন জাদেজা ৩১ রান নিয়ে। সপ্তম উইকেটে তারা যোগ করেন ৯৭ রান। দুর্দান্ত ব্যাটিংয়ে অশ্বিন ৭২ রান করে আউট হন বেন স্টোকসের বলে জস বাটলারের হাতে ধরা পড়লে। ইংলিশ এই পেসার ৫ উইকেট তুলে নিলেও ভারতের শেষ দিকের ব্যাটসম্যানদের দাপটে বড় স্কোর গড়ে স্বাগতিকরা। আট নম্বরে ব্যাটিংয়ে নেমে জাদেজা তুলে নেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। একটুর জন্য পারেননি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করতে। পাঁচদিনের ক্রিকেটে ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস খেলার পথে অষ্টম উইকেটে ৮০ রানের জুটি গড়েন জয়ন্ত যাদবের সঙ্গে।

জাদেজা ১৭০ বলে ৯০ রান করে আদিল রশিদের বলে আউট হলেও জয়ন্ত তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। ভারতীয় এই স্পিনার ১৪১ বলে করেন ৫৫ রান। শেষ দিকের ব্যাটসম্যানদের মধ্যে তিনজনের হাফসেঞ্চুরিতে ঘুরে দাঁড়ানো ভারত পায় ১৩৪ রানের লিড।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি এবারও। মাত্র ২৭ রানে আউট হন অধিনায়ক অ্যালিস্টার কুক। ১২ রানে তাকে বোল্ড করে উইকেট উৎসব শুরু করেন অশ্বিন। ওপেনিংয়ে তার নতুন সঙ্গী জো রুট ৩৬ রান নিয়ে দিন শেষ করলেও অশ্বিন পরে তুলে নেন মঈন আলী (৫) ও বেন স্টোকসের (৫) উইকেট দুটি। মাঝে জয়ন্ত ১৫ রান করা বেয়ারস্টোকে প্যাভিলিয়নে ফেরত পাঠালে কঠিন চাপে পড়ে যায় ইংল্যান্ড। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর :

(তৃতীয় দিন শেষে)

ইংল্যান্ড : ২৮৩ ও দ্বিতীয় ইনিংস ৩৮ ওভারে ৭৮/৪ (রুট ৩৬*, বেয়ারস্টো ১৫, কুক ১২; অশ্বিন ৩/১৯)।

ভারত : প্রথম ইনিংস ১৩৮.২ ওভারে ৪১৭ (জাদেজা ৯০, অশ্বিন ৭২, কোহলি ৬২, জয়ন্ত ৫৫, পূজারা ৫১; স্টোকস ৫/৭৩, রশিদ ৪/১১৮)।

/কেআর/     

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম