অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলেও খুলনার হয়ে খেলবেন কুপার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ১৯:১৩আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৯:১৯

খুলনার হয়ে খেলবেন কুপার খুলনা টাইটানসের পেসার কেভন কুপারের বোলিং অ্যাকশন নিয়ে সম্প্রতি প্রশ্ন উঠেছে। ১২ নভেম্বর চিটাগং ভাইকিংসের বিপক্ষে ক্যারিবিয়ান এই পেসারের বোলিং অ্যাকশনে ত্রুটি খুঁজে পান মাঠের দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও শ্রীলঙ্কান রেজ মার্টিনেজ।

বিপিএল-এর নিয়ম অনুযায়ী কুপারের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় তা ম্যাচ খেলতে কোনও সমস্যা সৃষ্টি করবে না। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে কোনও বোলার প্রশ্নবিদ্ধ হলে, তাকে দুই সপ্তাহের মধ্যে বাধ্যতামূলক পরীক্ষায় বসতে হয়।

কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)এমন বাধ্যবাধকতা না থাকায় অ্যাকশনে পরিবর্তন না এনেই বোলিং করতে পারবেন খুলনার এই পেসার। মঙ্গলবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে খুলনা টাইটানস।

আর এই ম্যাচে খুলনা টাইটানসের অলরাউন্ডার অলোক কাপালি সতীর্থের এই ত্রুটিকে কোনও বাধা মনে করছেন না। সোমবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘এটা অনেকবারতো হয়েছে। সুনীল নারাইনের ব্যাপারে হয়েছে। অনেক খেলোয়াড়ের ক্ষেত্রেই হয়েছে। সে পেশাদার ক্রিকেটার, এটা নিয়ে চিন্তা করছে না। আমার মনে হয় না কুপার টুর্নামেন্টের আগে বিষয়টি নিয়ে কিছু ভাববে। সে আমাদের দলের সেরা বোলার। আশা করি সে কালকের ম্যাচ খেলবে।’

উল্লেখ্য, সর্বশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে লাহোর কালান্দারসের হয়ে খেলতে নেমে কুপারের বোলিং প্রশ্নবিদ্ধ হয়েছিল। প্রথমবার অভিযোগ উঠে ২০১১ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল), দ্বিতীয়বার ২০১৪ সালের আইপিএল-এ। এবার বিপিএলেও প্রশ্নবিদ্ধ হল তার বোলিং অ্যাকশন।

এদিকে কুপারের ঘটনার পর নড়েচড়ে বসেছে বিপিএল টেকনিক্যাল কমিটি। বিপিএল আইনে অভিযুক্ত বোলারদের কেউ দ্বিতীয়বার অভিযুক্ত হলে তাকে খেলানোর ব্যাপারে নিষেধাজ্ঞা থাকবে-এমন একটি আইন করার ব্যাপারে ভাবা হচ্ছে।

/আরআই/

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম