মিরাজ-ফরহাদের রেকর্ড জুটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ১৯:৫০আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ২০:৪৪

মিরাজ-ফরহাদের রেকর্ড জুটি বিপিএলে অষ্টম উইকেটে রেকর্ড জুটি গড়েছেন ফরহাদ রেজা ও মেহেদী হাসান মিরাজ। ৬৪ বলে অপরাজিত ৮৫ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটসম্যান। বিপিএলের ইতিহাসে অষ্টম উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি।

দলীয় ৪৩ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গিয়েছিল রাজশাহী কিংস। কিন্তু ম্যাচের চিত্র পাল্টে দেন মেহেদী হাসান মিরাজ ও ফরহাদ রেজা। আগে থেকে ক্রিজে থাকা মেহেদী হাসানের সঙ্গে পরে যোগ দেন ফরহাদ রেজা। শুরুতে মেহেদী ধীরে ধীরে খেললেও ফরহাদ ছিলেন সাবলীল।

ফরহাদ রেজা ৩২ বলে ৪৪ এবং মেহেদী ৩৩ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন। মূলত এই দুই ব্যাটসম্যানে ভর করেই রংপুরকে ১২৯ রানের লক্ষ্য দিতে সমর্থ হয় রাজশাহী কিংস।

শুধু তাই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানও সংগ্রহ করেছেন ফরহাদ রেজা। ফরহাদের আগের সর্বোচ্চটি ছিল ৪৩। সোমবার সেই স্কোরকেও ছাড়িয়ে গেছেন। দুই ছক্কা ও দুই চারে তিনি তার ৪৪ রানের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া জাতীয় দলে সুযোগ পেয়ে বোলার হিসেবে পরিচয় পাওয়া মেহেদী আজ প্রমাণ করলেন ব্যাটিং ভুলে যাননি তিনি। এদিন ৩ চার ও ১ ছয়ে ৪১ রানের ইনিংস খেলেছেন মেহেদী। তার আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ৬।

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম