শহীদের বদলি নিয়ে এখনও ভাবেননি নির্বাচকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ২১:২৬আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ২১:২৯

শহীদের বদলি নিয়ে এখনও ভাবেননি নির্বাচকরা ইনজুরির কারণে ঢাকা ডায়নামাইটসের পেসার মোহাম্মদ শহীদের নিউজিল্যান্ড সিরিজ একরকম শেষই হয়ে গেছে। দুই-তিন সপ্তাহ পূর্ণ বিশ্রামের পরই খেলায় ফিরতে পারবেন এই পেসার। সেই হিসাবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তার না খেলার সম্ভাবনাই বেশি।

আগামী ৯ ও ১০ ডিসেম্বর ১০ দিনের ক্যাম্প করতে অস্ট্রেলিয়া উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই দলে নতুন করে আরও বেশ কিছু নাম যোগ হয়েছে। বিপিএলে ভালো খেলায় অস্ট্রেলিয়া যাওয়ার টিকিট পেয়েছেন মেহেদী মারুফ।

তবে শহীদের বদলে কে যাচ্ছেন, এ ব্যাপারে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি নির্বাচকরা। যদিও শোনা যাচ্ছে শহীদের বদলে পেসার রুবেল হোসেনের অস্ট্রেলিয়া যাওয়ার সম্ভাবনাই বেশি। অবশ্য বিষয়টি স্বীকার করলেন না নির্বাচক হাবিবুল বাশার সুমন, ‘খুবই দুর্ভাগ্যজনক শহীদের জন্য। আমারও খুব খারাপ লাগছে। খুব ভালো বোলিং করছিল, ফর্মে ছিল ও। টেস্ট সিরিজে ইনজুরির কারণে খেলতে পারেনি। ওর পরিবর্তে আমরা কাকে নেব, তা এখনও ঠিক করিনি। সবারই ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। তো বিপিএল শেষ করার পর আমরা সিদ্ধান্ত নিতে পারব, আমরা কাকে বেছে নেব। আমাদের হাতে আসলে সময় আছে অনেক। শহীদ ছাড়া বাকি যে ফাস্ট বোলাররা স্কোয়াডে আছে, তারা কিন্তু ভালো করছে।’

তিনি আরও যোগ করেন, ‘অনেকের নামই আছে। যেমন রাব্বি আছে, আল- আমিন হোসেন আছে, রুবেল আছে। সবাই কিন্তু ভালো বোলিং করছে। ভালো দিকটা হলো আমাদের হাতে অনেক বিকল্প রয়েছে।’

বিপিএলে দেশি ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যয়ন করতে গিয়ে হাবিবুল বলেছেন, ‘আমি আসলে বিপিএলে নতুন খেলোয়াড়দের পারফরম্যান্সের দিকেই তাকিয়ে থাকি। জাতীয় দলের খেলোয়াড়রা সবাই কিন্তু পরীক্ষিত। রান করে এসেছে, করছে এবং করবেও। আমি ব্যক্তিগতভাবে তাকিয়ে থাকি নতুন কোনও খেলোয়াড় উঠে আসলো কিনা সেদিকে। বিপিএলের প্রতিটি আসরই পাইপলাইনে কিছু না কিছু খেলোয়াড় জোগান দেয়।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম