বিপিএল-এর ৩৪তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডায়নামাইটস। রংপুর রাইডার্সের বিপক্ষে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দলটির তারকা অধিনায়ক সাকিব আল হাসান।
পয়েন্ট টেবিলে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ঢাকা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রংপুর।
/এফআইআর/








