যখন ইচ্ছা তখন অবসর নেবেন মিসবাহ

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৬, ১২:৫৭আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৩:২৮

মিসবাহ উল হক দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার বেলায় কে না চায় একটু সংবর্ধনা পেতে। এজন্য আগাম ঘোষণা দিয়েই অবসর নেন অনেকে। নানা আয়োজন হয় বিদায়ী ক্রিকেটারকে ঘিরে। বিশেষ করে পাকিস্তানের তারকা ক্রিকেটারদের এনিয়ে আক্ষেপের কমতি নেই। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক। অবসর নিয়ে এখনও দোটানায় তিনি। আর আগাম কোনও ঘোষণা দেওয়ার প্রয়োজন মনে করছেন না। যতদিন অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে দলকে কিছু দিতে পারবেন ততদিন খেলতে চান মিসবাহ। যখন ইচ্ছা তখন অবসর নেবেন তিনি, কোনও বিদায় সংবর্ধনার দিকে তাকিয়ে নেই।

গত এপ্রিলে মিসবাহ বলেছিলেন অস্ট্রেলিয়া সফর সম্ভবত তার শেষ। কিন্তু ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার পরও ক্লান্তি তাকে আচ্ছন্ন করতে পারেনি। সব সিরিজে ছিলেন ফিটনেসের শীর্ষে। সম্প্রতি হ্যামিলটন টেস্টে থাকতে পারেননি শ্বশুরের মৃত্যুর কারণে। অবশ্য ক্রাইস্টচার্চে স্লো ওভার রেটের কারণে তাকে এক ম্যাচ নিষিদ্ধ করে আইসিসি। কিন্তু ফর্মে কোনও ঘাটতি দেখা যাচ্ছে না বলে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে শেষ বলার সম্ভাবনা দেখছেন না মিসবাহ। অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি টেস্ট খেলতে শনিবার লাহোর ছাড়বেন তিনি। কিন্তু এখনও তার মুখ থেকে অবসরের কোনও কথা শোনা যায়নি। ৪২ বছর বয়সী ব্যাটসম্যান বলেছেন, ‘আমি আমার ক্যারিয়ারের এমন একটি পর্যায়ে আছি যেখানে আমি শুধু দলকে কী প্রতিদান দিতে পারব সেটাই ভাবতে পারি। আমি এখনও ভাবছি, কোনও উপসংহারে পৌঁছাইনি। আমার পুরো ভাবনা দলকে নিয়ে- তারা আমাকে ছাড়া চলতে পারবে নাকি পারবে না। আমি ভাবি যে কীভাবে একজন সিনিয়র হিসেবে আমি দলকে অনুপ্রাণিত করতে পারি এবং এই দলকে তার মতো করে গড়তে পারি।’

অবসরের কোনও সময়সীমা এখন বেধে দিলেন না মিসবাহ, ‘কোনও সিরিজকে আমার ক্যারিয়ারের শেষ ঘোষণা করার প্রয়োজন মনে করি না। কিন্তু আমি যে কোনও সময় অবসর নিতে পারি, কোনও বিদায় সংবর্ধনা দরকার নেই। ঢাকঢোল পিটিয়ে আমার অবসরের পরিকল্পনাকে বড় ইস্যু করার কোনও প্রয়োজন আছে বলে মনে হয় না।’

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম