বরিশালের বিপক্ষে হারের পর যা বললেন স্যামি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৬, ২২:৩০আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ২২:৩৬

বরিশালের বিপক্ষে হারের পর যা বললেন স্যামি বেশ ভালো অবস্থানেই ছিল রাজশাহী কিংস। কিন্তু মাঠের বাইরের কিছু ঘটনায় দলের ওপর প্রভাবটা বেশ ভালো ভাবেই টের পাওয়া যাচ্ছে! শেষ দুটি ম্যাচে সাব্বির রান করতে না পারায় ভুগতে হয়েছে ড্যারেন স্যামির রাজশাহী কিংসকে। যদিও চিটাগং ভাইকংসের বিপক্ষে শেষ ম্যাচের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রাজশাহী কিংস।

১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে রাজশাহীর অবস্থান চতুর্থ। শেষ ম্যাচে জিতলে ১২ পয়েন্ট নিয়ে সেরা চারে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে একটি ম্যাচে রংপুর রাইডার্সকে হারতেই হবে। শনিবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে রাজশাহীকে।

রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি অবশ্য শেষ ম্যাচের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেছেন, ‘আমাদের শেষ ম্যাচটা জিততেই হবে। জেতার পর সমীকরণ যাই হোক সেটা মেনে নিতে হবে। সামনের ম্যাচের যে কোনও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি।’

টানা ম্যাচ হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ‘টানা ম্যাচ এটা কোনও সমস্যা নয়।। সবাই সেভাবেই প্রস্তুতি নিয়েছে। হারের জন্য এটা কোনও কারণ নয়। শেষ চার ম্যাচে আমরা ভালো ব্যাটিং করিনি, যার কারণে হারতে হচ্ছে। গত কয়েক ম্যাচে লো অর্ডার ব্যাটসম্যানরাই রান করে আমাদের ম্যাচ জিতিয়েছে। শুরুর ব্যাটসম্যানদের ভূমিকা না থাকলে ম্যাচ জেতা কঠিন। ওখানেই আমরা পিছিয়ে রয়েছি।’

বরিশালের বিপক্ষে ম্যাচ হারের কারণ হিসেবে পাওয়ার প্লেতে যথেষ্ট রান সংগ্রহ করতে না পারাকেই দায়ী করছেন রাজশাহীর এই অধিনায়ক, ‘আজ ওপেনাররা ভালো শুরু পায়নি। এছাড়া প্রথম দুই উইকেট হারিয়ে আমরা মাত্র ৪৯ রান করতে সমর্থ্য হয়েছি। যা যথেষ্ট ছিল না। এই হার আমাদের জন্য হতাশার।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম