ম্যাচ উইনার স্যামুয়েলস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৬, ১৯:০১আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৯:০৬

ম্যাচ উইনার স্যামুয়েলস শুরুতে আহমেদ শেহজাদ ফিরে গেলে ওয়ান ডাউনে নামেন মারলন স্যামুয়েলস। ১২০ বলের ম্যাচে তিনি একাই খেলেছেন ৫৭ বল। ৮ চারে অপরাজিত ৬৯ রান করে জয় তুলে নিয়ে মাঠ ছেড়েছেন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। স্বাভাবিকভাবেই এমন ইনিংস খেলার পর ম্যাচ সেরার পুরস্কারটা তার প্রাপ্যই ছিল।

এরপর পুরস্কার বিতরণী মঞ্চে নিজেকে ম্যাচ উইনার ঘোষণা করে জানালেন, ‘আমি এখানে (তিন নম্বরে) ব্যাটিং করে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি ম্যাচ উইনার। গত বছরও আমি এটা প্রমাণ করেছি। ম্যাচের পরিস্থিতি আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। আজও তার ব্যতিক্রম হয়নি। পরিস্থিতি বুঝে ব্যাটিং করে দলকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে এসেছি। এটাই আমার কাজ।’

টানা হারের কারণ হিসেবে স্যামুয়েলস মনে করেন তাদের দলটি আগে ভারসাম্যপূর্ণ ছিল না। খুব স্বাভাবিকভাবেই ছন্দে থাকা এই কুমিল্লাকেই তার পছন্দ। আর শেষ ম্যাচে যে কোনও মূল্যেই জিততে চান তিনি, ‘আগে আমাদের দলটা ভারসাম্যপূর্ণ ছিল না। এখন অনেক ভালো যাচ্ছে। দেখা যাক পরবর্তী ম্যাচে কী হয়। এমন জয়ের পর আমাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে। শেষ ম্যাচে আমরা জয়ের জন্যই মাঠে নামব।’

প্রসঙ্গত, চলতি আসরে কুমিল্লার জার্সিতে ৭টি ম্যাচে মাঠে নেমেছেন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। ৬ ম্যাচের তিনটিতে পেয়েছেন হাফসেঞ্চুরি। যেখানে অপরাজিত ইনিংস আছে তিনটিতে। এই ৭ ম্যাচে তার সংগ্রহ ৩০৪ রান। রান সংগ্রাহকের তালিকাতে রয়েছেন পঞ্চম অবস্থানে। চলতি আসরে সর্বোচ্চ সংগ্রহ আজকের ম্যাচে করা ৬৯ রান।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম