খুলনার লক্ষ্য ১৫৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৯

খুলনার লক্ষ্য ১৫৯ কুমার সাঙ্গাকারার অর্ধশতকে খুলনা টাইটানসের বিপক্ষে আগে ব্যাট করে সাত উইকেটে ১৫৮ রান করেছে ঢাকা ডায়নামাইটস।

এই ম্যাচটি ঢাকার জন্য শুধুই ছিল আনুষ্ঠানিকতা। কারণ হারলেও তাদের শীর্ষ স্থান  হারানোর কোনও আশঙ্কা নেই। এমন অবস্থায় খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন। তবে খুব একটা সফল হয়নি তার এ সিদ্ধান্ত। ঢাকার উদ্বোধনী জুটি মেহেদী মারুফ ও কুমার সাঙ্গাকারা ৬.৫ ওভারেই দলের রান নিয়ে যান ৫৮তে। আর এখানে সাঙ্গাকারাই ছিলেন বেশি মারমুখী। কারণ ১৬ রান করার পর রানআউট হন মারুফ।

সাঙ্গাকারা একাই খেলে চলেন, মাঠের চারদিকে আছড়ে পড়তে থাকে তার স্ট্রোকগুলো। যদিও দলীয় ৮৭ রানের মাথায় বেনি হাওয়েলের একটি ইয়র্কারে ক্রস ব্যাটে খেলতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কান গ্রেট। নষ্ট হয়ে যায় তার স্টাম্পের ভারসাম্য। ৪১ বলে আটটি চারে ৫৯ রান ছিল তার সংগ্রহ।

নাসির হোসেন এরপর হন ইনিংসের দ্বিতীয় রানআউটের শিকার। অবশ্য নিজের পতনের জন্য তিনি নিজেই দায়ী। কারণ লং অফ থেকে করা থ্রোটি এসে পড়ে বোলার মাহমুদউল্লাহর হাতে। তা তিনি ধরতে না পারায় সেটি আঘাত হানে স্টাম্পে। সেসময়ই আবার রান নিতে গিয়ে নাসির আর স্ট্রাইকিং এন্ডে পৌঁছাতে পারেননি। মাহমুদউল্লাহর থ্রোয়ে হন রানআউট। যাওয়ার আগে দলকে ১৭ বলে ১৯ রান দিয়েছিলেন নাসির।

অধিনায়ক সাকিব আল হাসান ও সেকুগে প্রসন্ন রানরেট বাড়ানোর জন্য বিগ শট খেলতে গিয়ে বিদায় নেন। সাকিব ৭ বলে ১১ ও প্রসন্ন ৮ বলে ১৪ রান করে বিদায় নেন। যেখানে ছিল মাহমুদউল্লাহকে গ্যালারিতে পাঠানো একটি ছক্কাও। এরপর রবি বোপারাকে ছয় রানে ফিরিয়ে দিয়ে ঢাকার রানের চাকায় খানিকটা রাশ টেনে ধরেছিল খুলনা। কিন্তু শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকতের ১৮ বলে ২টি চার ও একটি ছক্কায় করা ২০ রানে আবারও রানের চাকায় গতি আনে সাকিবের দল। লড়াই করে ধরে রাখার মতো সংগ্রহই দাঁড় করায় তারা।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক