রুবেলকে নিয়ে ফের নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৯:০১

রুবেলকে নিয়ে ফের নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় নির্ধারিত ১০ দিনের ক্যাম্পের জন্য বিসিবি ২২ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল। সোমবার সেখানে একটি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে ছিটকে যাওয়া শহীদের বদলে সুযোগ পেয়েছেন রুবেল হোসেন।

রুবেল আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিলেন। এরপর ফর্মহীনতায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বাদ পড়েন। বিপিএলে ভালো পারফরম্যান্স করে নিউজিল্যান্ড সিরিজে আবার সুযোগ করে নিয়েছেন অভিজ্ঞ এই পেসার।

এছাড়া ডেভেলপম্যান্ট প্রোগ্রামের আওতায় সুযোগ দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্ত ও এবাদত হোসেনকে। তারা নিউজিল্যান্ড সফরে কোনও ম্যাচ না খেললেও দলের সঙ্গে থেকে নিজেদের পারফরম্যান্সের উন্নতি করবেন।

আগামী ৮ ও ১০ ডিসেম্বর দুই ভাগে অস্ট্রেলিয়া উড়াল দিবে বাংলাদেশ দল। সিডনিতে বিগ ব্যাশের দুটি দলের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সবমিলিয়ে প্রায় দশদিনের ক্যাম্প শেষ করে নিউজিল্যান্ড যাবে ২২ জনের পুরো বহরটি। ওখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ করে টেস্ট সিরিজের জন্য নির্বাচিত ১৭ জন ছাড়া বাকিরা দেশে ফিরে আসার কথা রয়েছে।

প্রসঙ্গত, এক মাসের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুটি ওয়ানডে যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে। ওয়ানডের পর আগামী বছরের ৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ জানুয়ারি মাউনগানুইতে। একই মাঠে ৮ জানুয়ারি হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। এরপর ১২ জানুয়ারি ওয়েলিংটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০ থেকে ২৪ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রাথমিক দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন ও তানভীর হায়দার।

/আরআই/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম