অনিশ্চয়তায় আইপিএল ২০১৭!

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৬, ১২:২৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৩:০০

অনিশ্চয়তায় আইপিএল ২০১৭! ২০১৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এক প্রকার অনিশ্চয়তার মধ্যেই পড়ে রইলো!

লোধা কমিটির সঙ্গে ঝামেলায় জড়িয়ে বড় বিপদেই পড়তে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। তাদের সংঘাতের এখনও ফয়সালা না হওয়ায় আগামী বছরে হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এক প্রকার অনিশ্চয়তার মধ্যেই পড়ে রইলো। বিষয়টি একভাবে নিজের মুখেই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা।  

নাম প্রকাশ না করার শর্তে তিনি জানিয়েছেন, ‘যদি আগের মান বজায় রাখতেই হয়, তাহলে কিছু সময় নিয়েই কাজ করতে হবে। কিন্তু বর্তমান অনিশ্চিত অবস্থা দেখে এটাই মনে হচ্ছে টুর্নামেন্টটি অনিশ্চয়তার মধ্যেই পড়ে রইলো।’

অনিশ্চয়তার প্রসঙ্গ বার বার আসার কারণ তাদের রায় নিয়ে এখনও সিদ্ধান্ত না হওয়া। লোধা কমিটি ও বিসিসিআই এর মধ্যকার ঝামেলার রায় আগামী ৯ ডিসেম্বর দেবেন ভারতের সুপ্রিম কোর্ট। যেই কারণে ঝুলে রয়েছে খেলোয়াড়দের চুক্তি করা থেকে শুরু করে লজিস্টিকস, সংশ্লিষ্ট এজেন্সির নিয়োগ, লিগের বিপণনের কার্যক্রম। সবকিছুই জমা হয়ে আছে দুই মাস ধরেই। সবকিছু ঝুলে যাওয়াতেই এখন আইপিএলের বিষয়টিকে দূর দিগন্তের ভাবনা হিসেবেই দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)!

এ প্রসঙ্গে বোর্ডের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেছেন, ‘আইপিএল নিয়ে একটি আন্তর্জাতিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অক্টোবরের মধ্যেই কাজ শুরু করে দেয়। কিন্তু এবার সেটি এখনও করা সম্ভব হয়নি। আর উদ্বোধনী অনুষ্ঠান পরিকল্পনা অনুযায়ী করতে ৫-৬ মাস আগে থেকেই সব কিছু ঠিক করে রাখতে হয়। কিন্তু এবার সেটিও করা হয়নি। সবকিছুর অবস্থাই হযবরল।’

টুর্নামেন্ট নিয়ে সার্বিক অগ্রগতিই বলে দেয় এক প্রকার অনিশ্চয়তার মধ্যেই রয়েছে আইপিএল। যদিও এ নিয়ে লোধা কমিটি জানিয়েছে রায় পর্যন্ত অপেক্ষা করতে।-দ্য টাইমস অব ইন্ডিয়া

/এফআইআর/  

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম