চেন্নাইয়ে ভারতের শেষ টেস্ট নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৬, ১৪:০২আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৪:১২

চেন্নাইয়ে ভারতের শেষ টেস্ট নিয়ে সংশয়  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুতে চেন্নাই টেস্ট নিয়ে সংশয়।

চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম ও শেষ টেস্ট হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়! না এবার আর লোধা প্যানেল জটিত ঝামেলা নয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জনপ্রিয় এই নেত্রীর মৃত্যুতে ইতোমধ্যেই সাতদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া রঞ্জি ট্রফির ম্যাচের ভেন্যুতেও পরিবর্তন আনা হয়েছে।

সেই ধারাবাহিকতায় চেন্নাইয়ে এই টেস্টটি হওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) টেস্টের ভেন্যু পরিবর্তন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। বোর্ডের সচিব অজয় শিরকে জানিয়েছেন আয়োজক অ্যাসোসিয়েশনের কাছ থেকে ইতোমধ্যেই এ ব্যাপারে মতামত জানতে চেয়েছেন তারা। আর সেখানকার সার্বিক অবস্থা কাছ থেকে দেখা হচ্ছে। তাই এখনও ভেন্যু নিয়ে বদলি কোনও চিন্তা তারা মাথায় আনেনি।

সিদ্ধান্ত না নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শিরকে বলেছেন, ‘সিদ্ধান্তটি পুরোপুরি স্পর্শকাতর। আমরা সবকিছুতেই খেয়াল রাখছি। ওদের অ্যাসোসিয়েশনের সঙ্গেও যোগাযোগ রাখছি। ওখানকার জনগণের মন-মানসিকতার বিষয়টি মাথায় রাখা হচ্ছে। এর ভিত্তিতেই পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

যদিও এ ব্যাপারে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে তারা টেস্টটি হোস্ট করতে তৈরি। কারণ ম্যাচটি হবে ১৬ ডিসেম্বর। এই সময়ের মাঝে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে দেখে এখনও টেস্ট আয়োজনে ইতিবাচক আছে তামিলনাড়ু। যদিও পরিস্থিতি বুঝা যাবে রাজ্যের শোক পালনের পরেই!-ক্রিকইনফো।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম