শেন ওয়ার্নের কাছে পরামর্শ চাইবেন তানভীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৬, ২০:১৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ২০:২৩

শেন ওয়ার্নের কাছে পরামর্শ চাইবেন তানভীর

অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের কাছে টিপস নিতে চান তানভীর।

ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে একটি প্রস্তুতি ম্যাচে চার উইকেট নিয়েছিলেন রংপুরের লেগ স্পিনার কাম ব্যাটসম্যান তানভীর হায়দার।  আর তাতেই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের নজরে পড়ে যান।  পুরস্কার হিসেবে নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত দশ দিনের ক্যাম্পে সুযোগ পেয়েছেন তিনি।

সুযোগ পেয়ে তানভীর জানালেন অস্ট্রেলিয়ায় ক্যাম্পে গিয়েই খুঁজে বের করেন বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার শেন ওয়ার্নকে। তাকে দেখার স্বপ্নটা পূরণ করতে চান বাংলাদেশের এই লেগ স্পিনার। শুধুই দেখা পাওয়া নয়, তার কাছে থেকে টিপসও নেওয়ার পরিকল্পনা তানভীরের, ‘তার সঙ্গে আমার দেখা হলে আমার একটা স্বপ্ন পূরণ হবে। টিম ম্যানেজমেন্টকে বলবো, তারা যাতে ব্যবস্থা করে দেয় আমার জন্য। তাহলে খুব উপকার হবে। আমি চেষ্টা করব যতকিছু তিনি জানেন সেগুলো জেনে নিতে।’

বাংলাদেশের এই লেগ স্পিনার আরও যোগ করে বলেছেন, ‘শেন ওয়ার্ন পাঁচ-ছয় রকমের বোলিং করতে পারেন। আমি তিন-চার রকম পারি। আমার ম্যাচ টেম্পারম্যান্ট বেশি দরকার। তিনি ম্যাচে কীভাবে থাকতেন, বোলিং করার প্ল্যান কী থাকতো, ফিল্ডিং কীভাবে সেট করতেন- সেগুলো তার কাছ থেকেই আমার শোনার ইচ্ছে।’

২০০৫ সালের দিকে ক্রিকেটে হাতেখড়ি তানভীরের। রংপুরের স্থানীয় ক্লাবের হয়ে অল্প বয়সেই খেলার সুযোগ আসে মামাতো ভাইয়ের সৌজন্যে। এরপর রংপুর অনূর্ধ্ব-১৩ দলে সুযোগ পান। ২০০৭ সালের শুরুতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ট্রায়াল দিয়েই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে পৌঁছে যান। ওখানে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ খেলেন। পরের বছর বিকেএসপি থেকে প্রিমিয়ার লিগও খেলে ফেলেন। পরবর্তীতে বিসিবি একাডেমির হয়ে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ফোকাসে চলে আসেন।

তানভীরের বোলিং দেখে মুগ্ধ হয়েছিলেন হাথুরুসিংহে। মুগ্ধ হয়ে তানভীরকে কিছু কথাও বলেন টাইগার কোচ। তানভীরের মুখেই শুনুন সেসব, ‘হাথুরুসিংহে বলেছেন -তোমার বোলিং আমার ভালো লেগেছে। তোমার আরও ইনটেনসিটি বাড়াতে হবে। উপমহাদেশে খেললে ২০-২৫ ওভার বোলিং করতে হবে। তোমার এই ইনটেনসিটি ফিটনেস আনতে হবে। আর অ্যাকুরিসি বাড়াতে হবে।’

ভালো কিছু করার পরিকল্পনা নিয়েই আগামী ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিমানে চড়বেন তানভীর হায়দার।  কী সেই পরিকল্পনা? তানভীরের ভাষায়, ‘যে কোনও উইকেটে যে কোনও কন্ডিশনে বল জায়গা মতো করতে পারলে সফল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আমার লক্ষ্য তেমনই। ওখানে দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’

ক্যারিয়ারে ৪৭টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে তানভীর হায়দারের রান সংখ্যা ৬ সেঞ্চুরি ও ১০ হাফসেঞ্চুরিতে ২ হাজার ২০৯। অন্যদিকে চারবার ৪ উইকেট নিয়ে তার উইকেট সংখ্যা ৮৪টি। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেছেন ৪৩টি ম্যাচ। ৬৬৩ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ১৪টি। তুলনামূলক লংগার ভার্সন ক্রিকেটেই তিনি কার্যকর ভূমিকা পালন করেন। এছাড়া ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক