টেস্টে ফিরছেন না মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৩

টেস্টে ফিরছেন না মাশরাফি চলতি বিপিএলেও কম রান-আপ নিয়ে সফল হয়েছেন মাশরাফি। এই কারণে টেস্টে তাকে ফিরে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলেও তাতে জল ঢেলে দিয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’ নিজেই।

গত কিছুদিন ধরে বাতাসে ভাসছিল কথাটি-বাংলাদেশের সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ফিরছেন টেস্টে। এও গুঞ্জন ছিল সেটা নাকি সামনের নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেই! যদিও এক ফুৎকারে মাশরাফি উড়িয়ে দিলেন সেই সম্ভাবনা।

২০০৯ সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন মাশরাফি। সেখানে ইনজুরিতে পড়ে বছর খানেকের জন্য ছিটকে যান জাতীয় দল থেকে। এরপর সীমিত ওভারের ফরম্যাটে ফিরলেও ফেরা হয়নি টেস্টে।

কম দৌড়ে স্বাভাবিক গতিতে বল করতে পারেন মাশরাফি। আগের বিপিএলে বেশিরভাগ ম্যাচেই ছোট রান-আপে বল করে সফল হয়েছিলেন তিনি। চলতি বিপিএলেও এই ধারা অব্যাহত ছিল। অন্য পেসারদের থেকে এটাই মাশরাফিকে এগিয়ে রেখেছে। এই কারণেই টেস্টে মাশরাফিকে ফিরে পাওয়ার একটা সম্ভাবনা ছিল।

অবশ্য শনিবার সকালে সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন ‘নড়াইল এক্সপ্রেস’। নিজেই বললেন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফেরার সম্ভাবনা নেই, ‘আমার কাছে মনে হয় সম্ভাবনা জিরো পারসেন্ট। প্রথমত, সবকিছুরই একটা প্রক্রিয়া থাকে। আমাকে কিছু চার দিনের ম্যাচ খেলতে হবে, তা ছাড়া আমি যে টেস্টের জন্য ফিট, এটাও প্রমাণ করার বিষয় থাকে। নিজের কাছেও বুঝতে হবে, কেমন করছি না করছি। এইগুলো আসলে না হওয়া পর্যন্ত আমি বলতে পারি না যে খেলতে চাই। সেটা বললে হয়তো অন্যায় হবে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম