বাংলাদেশের কোচ হতে চান সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৬, ১৮:১১আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৮:১১

খালেদ মাহমুদ সুজন এর আগে কোচ হিসেবে অনেক শিরোপা জিতলে এবারের অভিজ্ঞতা খানিকটা ভিন্ন- চার ছক্কার ধুমধারাক্কা ক্রিকেট বিপিএল। এখানে অন্য সব ঘরোয়া টুর্নামেন্টগুলোর চেয়ে আগ্রহটা তাই একটু বেশিই। এছাড়া দল হিসেবে তারকায় ঠাঁসা ছিল ঢাকা ডায়নামাইটস। সবমিলিয়ে তাই টুর্নামেন্টের ‍শুরু থেকেই বাড়তি চাপ ছিল ঢাকার কোচের জন্য।

সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের স্বপ্ন বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়া। বিপিএল চতুর্থ আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের প্রধান কোচ ছিলেন তিনি। শুক্রবার বিপিএলে তার কোচিংয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোনও দল। যদিও এর আগে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন কোচ হিসেবে। এখন তার স্বপ্ন জাতীয় দলের কোচ হওয়া। তার আশা সেই স্বপ্ন পূরণ হবে একদিন।

যদিও এর আগে বেশ কয়েকবার এই স্বপ্নের কথা জানিয়েছিলেন। শুক্রবার নতুন করে জানলেন আবরও, ‘কোচিংয়ের প্রতি আমার অনেক ভালোলাগা। আমি সবসময় বলেছি যত কিছুই করি কোচিংটা সবচেয়ে ভালোবাসি এবং এটি কখনোই ছাড়ব না। আগেও বলেছি আমি বাংলাদেশ দলের কোচ হতে চাই। কবে পারব বা আদৌ পারব কিনা জানি না। তবে যতদিন পারি এবং শরীর যতদিন ফিট থাকে, আমি চেষ্টা করে যাব।’

এর আগে কোচ হিসেবে অনেক শিরোপা জিতলে এবারের অভিজ্ঞতা খানিকটা ভিন্ন- চার ছক্কার ধুমধারাক্কা ক্রিকেট বিপিএল। এখানে অন্য সব ঘরোয়া টুর্নামেন্টগুলোর চেয়ে আগ্রহটা তাই একটু বেশিই। এছাড়া দল হিসেবে তারকায় ঠাঁসা ছিল ঢাকা ডায়নামাইটস। সবমিলিয়ে তাই টুর্নামেন্টের ‍শুরু থেকেই বাড়তি চাপ ছিল ঢাকার কোচের জন্য। সেই সব অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে সুজন বলেছেন, ‘আপনারা সবাই বলেন আমি লড়াকু, ‘ফাইটার।’ লড়াই করার ব্যাপারটি অনেক কম বয়স থেকে আমার ভেতরে আছে। আমি সবসময় একটু ছোট দল নিয়ে কাজ করতে ভালোবাসি। এবার দায়িত্ব ছিল সবচেয়ে বড় দলের। চাপ ছিল অবশ্যই, চ্যাম্পিয়ন হতে চেয়েছি আমরা। তবে আমি এখন অনেক বেশি পরিণত, তাই চাপ সামলাতে কোনও সমস্যা হয়নি।’

ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, রবি বোপারা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে ও এভিন লুইসদের মতো বিদেশি তারকায় ঠাঁসা ছিল ঢাকা ডায়নামাইটস। একাদশ সাজাতে গিয়ে জয়াবর্ধনের মতো খেলোয়াড়কে বসিয়ে রাখতে হয়েছে ড্রেসিংরুমে। বিষয়টি কতটা কঠিন ছিল জানতে চাইলে ঢাকার কোচ বলেছেন, ‘আমার জন্য অভিজ্ঞতাটি দারুণ। জয়াবর্ধনেকে একাদশে জায়গা দিতে পারিনি আমরা। আমি ভেবেছি, ওর মতো ক্রিকেটারকে আমি কীভাবে এটা বলব! তার পরও কাজটি আমাকে করতে হয়েছে এবং করেছি। সব কিছু থেকেই শেখার আছে। আশা করি এই শিক্ষাটা থেকে আমি বাংলাদেশ দলের সহায়তা করতে পারব।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম