আরও একটি জয়ের পথে ভারত

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৭আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৯:০৪

জেতার পথেই রয়েছে ভারত
ভারতকে পুনরায় ব্যাট করাতে হলে শেষ দিন আরও ৪৯ রান করতে হবে ইংল্যান্ডকে। যদিও এই টেস্টে ভারতের জয় দেখছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।
মুম্বাইয়ে আরও একটি হারের ক্ষণ গুনছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ৪৯ রানে পিছিয়ে আছে ইংলিশরা। তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৮২ রান। ৫০ রানে ক্রিজে আছেন জনি বেয়ারস্টো। শেষ দিনে ইংল্যান্ড কতদূর প্রতিরোধ দিতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে প্রথম ইনিংসের মতো জবাব দিতে পারেনি। ওই ইনিংসে অভিষেক সেঞ্চুরির দেখা পাওয়া জেনিংস দ্বিতীয় ইনিংসে বিদায় নেন শূন্য রানেই। যদিও জো রুটের ৭৭ রানের ইনিংসে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিল ইংলিশরা। কিন্তু স্পিনার জয়দেবের লেগ বিফোরের ফাঁদে পা দিয়ে বিদায় নিতে হয় তাকেও।বাকি সময় পার করেন বেয়ারস্টো।

এর আগে অবশ্য বেশ কয়েকটি রেকর্ড গড়া এক ইনিংস খেলেন অধিনায়ক কোহলি। তার ২৩৫ ও ৯ নম্বরে নামা জয়ন্ত যাদবের ১০৪ রানে ভর করে ৬৩১ রানের পাহাড় গড়ে ভারত। ভারত প্রথম ইনিংসে এগিয়ে ছিল ২৩১ রানে।

ভারতকে পুনরায় ব্যাট করাতে হলে আরও ৪৯ রান করতে হবে ইংল্যান্ডকে। যদিও এই টেস্টে ভারতের জয় দেখছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।

নিজের টুইটারে ভন টুইট করে লিখেছেন, ‘ভারতই জিতবে এই টেস্ট। তবে ৪ দিন ধরে যে রকম বিনোদন ও দর্শক ছিল, তাতে মানতেই হবে যে এটা টেস্ট ক্রিকেটের জন্য ছিল দুর্দান্ত।’  

 /এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম