ভারতের বিপক্ষে ইতোমধ্যে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে ইংল্যান্ড। এরপরেই কাঠগড়ায় উঠে এসেছে কুকের নেতৃত্ব। আর কত দিন অধিনায়ক থাকছেন অ্যালিস্টার কুক? উত্তরে তিনি নিজেই জানিয়েছেন এখনও এ নিয়ে ভাবেননি!
ভারতের বিপক্ষে ইতোমধ্যে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে ইংল্যান্ড। এরপরেই কাঠগড়ায় উঠে এসেছে কুকের নেতৃত্ব। আর কত দিন অধিনায়ক থাকছেন অ্যালিস্টার কুক? উত্তরে কুক নিজেই জানিয়েছেন এখনও এ নিয়ে ভাবেননি। যদিও পরবর্তী অধিনায়ক হিসেবে একজনের নাম ঠিকই মুখে এনেছেন ইংলিশ ওপেনার। ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে হারের পর কুক বলেছেন, ‘আমার মনে হয় ইংল্যান্ডের অধিনায়ক হতে জো রুট প্রস্তুত। কারণ সে দল সম্পর্কে জানে। আর ড্রেসিং রুমে সবাই তাকে আলাদা শ্রদ্ধার চোখেই দেখে।’
নিজের ভবিষ্যৎ নিয়ে কুকের ভাবনা অনেকটা এরকম, ‘আমি সিরিজের শুরুতেই এ নিয়ে কথা বলেছি। যেটা এখনও পরিবর্তন হয়নি। আমি স্ট্রাউসের সঙ্গে বছর শেষেই কথা বলবো।’
স্ট্রাউসের সঙ্গে কথা বলার বিষয়টি জানালেও কুক আগেই জানিয়েছেন সিরিজ বাই সিরিজ ভিত্তিতে দলের ভার নিতে চান তিনি। এরপরেও যখন কাঠগড়ায় তার নেতৃত্ব। তখন স্রোতের বিপরীতে চিন্তা করতে নারাজ ইংলিশ অধিনায়ক। এমন অবস্থা সম্পর্কে অবগত কুক আরও বলেছেন, ‘আপনি যখন হারবেন তখন প্রশ্ন উঠবেই। সত্যি বলতে সফরে যাওয়া মানে চ্যালেঞ্জ মাথায় নিয়ে এগিয়ে যাওয়া। আর উপমহাদেশে সফর করা দক্ষিণ আফ্রিকার চেয়েও কঠিন।’
জো রুটের নাম আসলেও বর্তমানে সহ অধিনায়ক হিসেবে দায়িত্বে আছেন তিনি। সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ কিছু ম্যাচে নেতৃত্বও দিয়েছেন। তাই ভবিষ্যতে নেতৃত্বের স্পট লাইটে রুটের চলে আসার বিষয়টি সময়ের ব্যাপার মাত্র!
/এফআইআর/








