মঙ্গলবার দুপুরে দেশ ছাড়বে ছোট টাইগাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৬, ২০:১৪আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ২০:১৫

মঙ্গলবার দুপুরে দেশ ছাড়বে ছোট টাইগাররা যুব এশিয়া কাপ খেলতে মঙ্গলবার দুপুরে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বুধবার কলম্বো ও গলে উদ্বোধনী অনুষ্ঠান শেষে পর দিন দুই ভেন্যুতে একই সঙ্গে শুরু হবে টুর্নামেন্ট।

চলতি বছর যুব বিশ্বকাপ খেলা দলটির দুইজন ক্রিকেটার আছেন এই দলে। ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ সাইফ হাসান ছাড়াও পেস বোলার আব্দুল হালিম আছেন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত যুব এশিয়া কাপের স্কোয়াডে। অভিজ্ঞ ক্রিকেটার সাইফ হাসানকে অধিনায়ক মনোনীত করা হয়েছে।

‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে পাকিস্তান, আফগানিস্তান ও সিঙ্গাপুর। এছাড়া ‘এ’ গ্রুপের চার দল স্বাগতিক শ্রীলঙ্কা, ভারত, নেপাল ও মালয়েশিয়া। দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে দিবারাত্রির সেমিফাইনালে। আর দিবারাত্রির ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর।এর প্রস্তুতি হিসেবে গত দুইদিন মিরপুরে কৃত্রিম আলোর নিচে অনুশীলন করেছে যুবারা।

বাংলাদেশ যুব দল : মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), আরিফ হোসেন (সহ-অধিনায়ক), সজিব হোসেন, নাজমুল আলম, আমিনুল ইসলাম বিপ্লব, রায়হান রাফসান রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ রাকিব, মাহিদুল ইসলাম ভূঁইয়া, নাঈম হাসান, সাখওয়াত হোসেন, কাজী অনিক ইসলাম, ইয়াসিন আরাফাত, মুকিদুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল হালিম।

অপেক্ষমাণ তালিকা : হাসান মাহমুদ, শাহদাত হোসেন, আব্বাস মুসা ও আকবর আলী।

বাংলাদেশের ম্যাচগুলোর সূচি :

১৫ ডিসেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান

১৬ ডিসেম্বর : বাংলাদেশ-সিঙ্গাপুর

১৮ ডিসেম্বর : বাংলাদেশ-পাকিস্তান

/আরআই/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম