প্রোটিয়া দলে নতুন মুখ

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৬, ১৭:১৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৭:১৭

প্রোটিয়া দলে নতুন মুখ শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ১৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন নতুন মুখ থিউনিস দি ব্রুইন। পায়ের চোটের কারণে বাদ পড়া ব্যাটসম্যান রিলি রুসোর জায়গায় রিজার্ভ ব্যাটসম্যান হিসেবেই দলে ঢুকেছেন টপ অর্ডার ব্যাটসম্যান ব্রুইন।

বাদ পড়েছেন চোটে পড়া মরনে মরকেল, ডেল স্টেইন। ডাক পেয়েছেন বাঁ হাতি পেসার ওয়েইন পারনেল। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বুকের পাঁজরে চোট পেলেও সুস্থ হয়ে ফিরেছেন তিনি।

বদলি হিসেবে ডাক পেলেও দলের জন্য প্রভাবক হতে পারেন ব্রুইন। ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন। এমনকি গত মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে রান সংগ্রহের দিক থেকে অষ্টম স্থানে ছিলেন। যেখানে তার সংগ্রহ ছিল ৬০.৪২ গড়ে ৪২৩ রান।   

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: ফাফ দু প্লেসিস (অধিনায়ক), কাইল অ্যাবোট, হাশিম আমলা, তেম্বা বাভুমা, স্টিফেন কুক, থিউনিস দি ব্রুইন, কুইন্টন ডি কক, জেপি দুমিনি, ডিন এলগার, কেশাভ মেহরাজ, ওয়েইন পারনেল, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম