বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড দলে ফিরলেন ব্রুম-রঞ্চি

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৬, ১৭:২৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৭:৩২

ছয় বছর পর ওয়ানডে দলে ব্রুম চোখের অস্ত্রোপচারের জন্য বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন রস টেলর। নিউজিল্যান্ডের অভিজ্ঞ এই ব্যাটসম্যানের জায়গা চার নম্বরের জন্য বেছে নেওয়া হয়েছে ব্রুমকে। 

২০১০ সালে খেলেছেন সবশেষ ওয়ানডে। ছয় বছর পর আবার নিউজিল্যান্ড দলে ফিরলেন ব্যাটসম্যান নাইল ব্রুম। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার সঙ্গে দলে ফিরেছেন উইকেটরক্ষক লুক রঞ্চিও। ২৬ ডিসেম্বর শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশের ওয়ানডে সিরিজ।

৩৩ বছর বয়সী ব্রুম ২০১০ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন ওয়ানডের শেষ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই ব্যর্থ এই ব্যাটসম্যানকে এত দিন পর ফিরিয়ে আনার কারণ আছে অবশ্য। চোখের অস্ত্রোপচারের জন্য বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন রস টেলর। নিউজিল্যান্ডের অভিজ্ঞ এই ব্যাটসম্যানের জায়গা চার নম্বরের জন্য বেছে নেওয়া হয়েছে তাকে। তার সঙ্গে ওয়ানডে দলের দরজা খুলেছে উইকেটরক্ষক ব্যাটসম্যান রঞ্চির। তার সুযোগ পাওয়ায় কপাল পুড়েছে বিজে ওয়াটলিংয়ের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাপেল-হ্যাডলি ট্রফিতে উইকেটের পেছনটা সামলেছেন ওয়াটলিং। যদিও পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের খুশি করতে না পারায় তার জায়গায় সুযোগ পেয়েছেন রঞ্চি।

ওয়াটলিংয়ের মতো বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচের সিরিজে জায়গায় হয়নি ব্যাটসম্যান হেনরি নিকোলস ও লেগ স্পিনার টড অ্যাস্টলের।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, নাইল ব্রুম, লোকিয়ে ফার্গুসন, কোলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, জেমস নিশাম, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, টিম সাউদি। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম