সিডনি থান্ডারের বিপক্ষে মুশফিকদের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৬, ১৮:০০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ২০:৪৪

ছবি : সিডনি থান্ডার টুইটার সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচটি হেরেছে মুশফিকরা ৬ উইকেটে। ২০ ওভারের ম্যাচে ৮ উইকেট হারিয়ে তারা স্কোরে জমা করে ১২২ রান। জবাবে থান্ডার ৪ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে।

জয় দিয়ে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ শুরু করেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরের আগে সিডনিতে চলা সেই প্রস্তুতিতে জয়ের ধারাটা ধরে রাখতে পারল না সফরকারীরা। সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচটি হেরেছে ৬ উইকেটে। ২০ ওভারের ম্যাচে ৮ উইকেট হারিয়ে টাইগাররা স্কোরে জমা করে ১২২ রান। জবাবে থান্ডার ৪ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে।

অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা ছিলেন বিশ্রামে। থান্ডারের বিপক্ষে দলের দায়িত্ব ছিল তাই মুশফিকুর রহিমের কাঁধে। মাশরাফি ছাড়াও একাদশে ছিলেন না সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল। দ্বিতীয় সারির দল নিয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বিসিবি একাদশ নামে খেলা দলটি। দলীয় ৬ রানে তারা হারায় ইমরুল কায়েসের উইকেট। খানিক পর সৌম্য সরকারও ধরেন তার পথ। ৩ রান করেন আগের ম্যাচের আলো ছড়ানো সৌম্য। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবার আঘাত থান্ডারের। এবার প্যাভিলিয়নে ফেরেন সাব্বির। স্বাগতিক বোলারদের সামনে খেই হারানো বিসিবি একাদশ চতুর্থ উইকেট হারায় ২১ রানে। যখন ক্যাচ আউট হয়ে বিপর্যয় বাড়িয়ে আসেন অধিনায়ক মুশফিক। মোসাদ্দেক হোসেন ও শুভাগত হোম ধৈর্যশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও হন ব্যর্থ। দলীয় ৩৬ রানে পঞ্চম উইকেটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মোসাদ্দেক, ১৩ রান করেন তিনি।

৪৯ রানে ৬ উইকেট হারানো বিসিবি একাদশের রান যে শেষ পর্যন্ত তবু ১০০ পেরিয়েছে, তা শেষ দিকে নুরুল হাসানের কল্যাণে। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান খেলেন ৩৫ রানের কার্যকরী ইনিংস, যাতে ছিল ৩টি চারের সঙ্গে একটি ছক্কায় মার। সেই সঙ্গে দারুণ এক ইনিংস খেলেছেন শুভাগতও। এই অলরাউন্ডার করেন ২৫ রান। তাদের ইনিংস দুটিতেই আসলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রান করতে পারে সফরকারীরা।

ঘরের মাঠে সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই সফরকারীদের ওপর চড়াও হয়ে খেলেছে থান্ডার। প্রথম উইকেট হারানোর আগে তারা স্কোরে যোগ করে ৪৮ রান। ৭ ওভারেই তোলে ৫০। মাঝে উইকেট হারালেও জয় নিয়ে কখনও সংশয় জন্মেনি তাদের। সিডনি থান্ডার টুইটার

/কেআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান