মঈনের সেঞ্চুরিতে প্রথম দিনে ইংল্যান্ডের দাপট

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৬, ২০:০৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৫:৪২

মঈন পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি, অপরাজিত আছেন ১২০ রানে মঈন আলীর সেঞ্চুরিতে প্রথম দিন শেষ করেছে ইংল্যান্ড ৪ উইকেটে ২৮৪ রানে। মঈন অপরাজিত আছেন ১২০ রানে। তার আগে ৮৮ রানের কার্যকরী ইনিংস খেলেছেন জো রুট।

সিরিজ হেরে বসে আছে আগেই। এর সঙ্গে যোগ করুন মুম্বাই টেস্ট। চতুর্থ টেস্টে যে ইংল্যান্ডের নামের পাশে আরও বড় লজ্জা যোগ হয়েছে ইনিংস ব্যবধানে হেরে! চেন্নাইয়ের পঞ্চম ও শেষ টেস্ট তাই ইংল্যান্ডের জন্য সম্মানরক্ষার। ভারতের বিপক্ষে সেই মিশনের শুরুটা দারুণ হয়েছে ইংলিশদের। মঈন আলীর সেঞ্চুরিতে প্রথম দিন শেষ করেছে তারা ৪ উইকেটে ২৮৪ রানে। মঈন অপরাজিত আছেন ১২০ রানে। তার আগে ৮৮ রানের কার্যকরী ইনিংস খেলেছেন জো রুট।

টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের শুরুটা ভালো ছিল না। মাত্র ১ রান করে ইশান্ত শর্মার বলে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার কিটন জেনিংস। ভারত সফরে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি অধিনায়ক অ্যালিস্টার কুকও। অবশ্য ১০ রানে চলতি সিরিজে পঞ্চমবারের মতো রবীন্দ্র জাদেজার শিকারে পরিণত হওয়ার আগে টেস্ট ক্যারিয়ারে নতুন এক মাইলফলক ছোঁয়া হয়ে যায় তার। ইংল্যান্ডের একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনি যোগ দেন ১১ হাজার রানের ক্লাবে। অনন্য এই ক্লাবে নাম লেখানোর জন্য কুকের দরকার ছিল মাত্র ২ রান। ইনিংসের প্রথম বলেই সেটা পূরণ করে টেস্ট ইতিহাসের দশম ব্যাটসম্যান হিসেবে পূরণ করেন ১১ হাজার রান।

ব্যক্তিগত অর্জনের খাতায় নতুন প্রাপ্তি যোগ করলেও দলকে ছেড়ে আসেন তিনি চাপের মধ্যে। মাত্র ২১ রানে যে ইংল্যান্ডের তখন নেই ২ উইকেট। কঠিন ওই অবস্থা থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন রুট ও মঈন। অসাধারণ ব্যাটিংয়ে নিজের সঙ্গে দলের স্কোর বাড়িয়ে নিয়েছেন তারা। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ১৪৬ রান। রুট তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২৭তম হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৪৪ বলের তার ইনিংসটি থামে ৮৮ রানে। জাদেজার শিকার হয়ে তিনি ফিরে গেলেও মঈন আটকে থাকেননি হাফসেঞ্চুরিতে। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করে শেষ করেন প্রথম দিনের খেলা। চলতি বছরে এটি মঈনের চতুর্থ শতক। ভারতের বিপক্ষে এই সিরিজে দুটো সেঞ্চুরির আগে শ্রীলঙ্কার বিপক্ষে চেস্টার-লি-স্ট্রিটে এবং ওভালে পাকিস্তানের বিপক্ষে পেয়েছিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা। ২২২ বলে তার হার না মানা ১২০ রানের ইনিংসটিতে রয়েছে ১২টি চারের মার।

রুট আউট হওয়ার পর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন জনি বেয়ারস্টো। যদিও হাফসেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থেকে (৪৯) শেষ হয় এই উইকেটরক্ষকের ইনিংস। তাকে ফিরিয়ে জাদেজা পান তৃতীয় উইকেটের দেখা। মঈনের সঙ্গে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন বেন স্টোকস (৫*)। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর :

(প্রথম দিন শেষে)

ইংল্যান্ড : প্রথম ইনিংস ৯০ ওভারে ২৮৪/৪ (মঈন ১২০*, রুট ৮৮, বেয়ারস্টো ৪৯, কুক ১০, স্টোকস ৫*; জাদেজা ৩/৭৩, ইশান্ত ১/২৫)।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম