শফিকের ব্যাটে স্বপ্ন দেখছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৬, ২০:১০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ২০:২৩

শফিকের ব্যাটে স্বপ্ন দেখছে পাকিস্তান

৪৯০ রানের অসম্ভব জয়ের লক্ষ্যের পেছনে ছুটছে পাকিস্তান! অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা রাত্রির এই টেস্ট জিততে শেষ দিনে তাদের প্রয়োজন ১০৮ রান।  হাতে রয়েছে আরও ‍দুই উইকেট। পাকিস্তানের চতুর্থ দিন শেষে সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ৩৮২ রান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ১৪২ রানে গুটিয়ে যাওয়া পাকিস্তান হয়তো তেতেই ছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে গ্যাবায় চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে সফরকারীরা। আগেরটি ছিল ৩৭০ রান।

অবশ্য এর পেছনে রয়েছে ৪৯০ রানের অসম্ভব জয়ের লক্ষ্য! অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা রাত্রির এই টেস্ট জিততে শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ১০৮ রান। হাতে রয়েছে আরও ‍দুই উইকেট। পাকিস্তানের চতুর্থ দিন শেষে সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ৩৮২ রান।

যদিও সবকিছু সম্ভব হয়েছে ৬ নম্বরে নেমে আসাদ শফিকের ঐতিহাসিক সেঞ্চুরির মাধ্যমেই। এই পজিশনে ব্যাট করে সর্বোচ্চ ৯টি সেঞ্চুরি করে ছাড়িয়ে গেছেন কীর্তিমান গ্যারি সোবার্সকে। যার সংগ্রহ ছিল ৮টি সেঞ্চুরি। তাই সেই আসাদ শফিকের ব্যাটে ভর করেই স্বপ্ন দেখছে সফরকারীরা। এই লক্ষ্য অর্জন করতে পারলে সর্বকালের সেরা জয়টিই পাবে পাকিস্তান।

শুধু আসাদ শফিককেই কৃতিত্ব দিলে চলবে না। লেজের দিকে মোহাম্মদ আমির ৪৮ ও ওয়াহাব রিয়াজ ৩০ রান করে পাকিস্তানকে দিয়েছেন আশার ভিত্তি। আমির ও ওয়াহাব বিদায় নিলেও ক্রিজে ১০০ রানে অপরাজিত আছেন শফিক। তার সঙ্গে ৪ রানে ক্রিজে আছেন ইয়াসির শাহ।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম