বাংলাদেশ সফর বাতিলে মরগানের ‘স্বস্তি’

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৬আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৪:৫০

ইয়ন মরগান নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি সত্ত্বেও ইংল্যান্ডের বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করেন ইয়ন মরগান। তবে এনিয়ে কোনও আফসোস বা অস্বস্তি তার মনে নেই। নিজের সিদ্ধান্তকে সম্মান দিচ্ছেন সীমিত ওভারের ইংলিশ অধিনায়ক।

ইংল্যান্ডের টেস্ট সিরিজ শেষে ভারতের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেয়েছেন মরগান। আসন্ন ওই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি। ভারতের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে বাংলাদেশ সফরে তার না থাকা নিয়ে কিছু প্রশ্নের মুখোমুখি হলেন এ ব্যাটসম্যান। মরগানের ভাষ্যে ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, ‘আমি ওই সফর নিয়ে স্বস্তিতে ছিলাম না। কারণ নিরাপত্তা অনিশ্চয়তা। আমার মনে একটাই প্রশ্ন জাগছিল- বাংলাদেশে নিরাপত্তা অনিশ্চয়তার মধ্যে একজন খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে পারফর্ম করতে পারব তো?’

বাংলাদেশ সফরে না যাওয়ায় কোনও ধরনের অস্বস্তি কাজ করেনি তার। এখনও করে না, ‘আমি এখনও এনিয়ে স্বস্তিবোধ করি। ইসিবির কাছে আমার সিদ্ধান্ত চূড়ান্ত করার আগেই এসব ভেবে রেখেছিলাম। সব ধরনের পরিস্থিতি আমি কল্পনার চেষ্টা করেছিলাম। সেখানে গিয়ে পারফর্ম করার মতো যথেষ্ট স্বস্তিবোধ করিনি আমি।’

সফর থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্তে সমর্থন পাওয়ায় সবাইকে ধন্যবাদ জানান মরগান। কিন্তু ভারতেও তো সন্ত্রাসী হামলার আশঙ্কা আছে। ২০১০ সালের আইপিএল খেলার সময় তার মনে নিরাপত্তা শঙ্কা ছিল। তাহলে কেন আসন্ন সফর নিয়ে দুশ্চিন্তা নেই? মরগানের উত্তর, ‘২০১০ সালের পর থেকে ভারতে যে বিষয়টা বদলে গেছে সেটা হলো অন্য দলগুলো সেখানে সফরে যায় এবং নিরাপত্তাও অনেক উচ্চমানের। আর ওই বছরের পর থেকে কোনও ধরনের সন্ত্রাসী হামলা হয়নি কিংবা কোনও টুর্নামেন্ট বা জাতীয় দলকে হুমকি দেওয়া হয়নি।’ বাংলাদেশে না আসার আরও একটি কারণ উল্লেখ করেছেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত হওয়ার কারণটা চিহ্নিত করেছেন তিনি, ‘সন্ত্রাসী হামলার পর প্রথম পশ্চিমা দেশ হিসেবে আমাদের বাংলাদেশ সফর ছিল আরেকটি কারণ। আর সন্ত্রাসী হামলার আগেই কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছিল।’ সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম