নিষিদ্ধ হলো রাসেলের কালো ব্যাট

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৩

নিষিদ্ধ হলো রাসেলের কালো ব্যাট দলের জার্সির সঙ্গে মিল রেখেই কালো ব্যাট নিয়ে বিগ ব্যাশে খেলেছিলেন আন্দ্রে রাসেল। যার অনুমতি দিয়েছিল খোদ ক্রিকেট অস্ট্রেলিয়াই! আর অনুমতি দেওয়ার পরেই দেখা গেলো বিপত্তি। এই কালো ব্যাটই যে পাল্টে দিচ্ছে বলের রং!

ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতি নিয়েই প্রচলিত ধারার বাইরে এই কাণ্ডটি করেছিলেন রাসেল। কিন্তু বলের ওপর কালো রংয়ের ছোপ পড়তে দেখে এই ব্যাটকে শেষ পর্যন্ত নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।

নিজ দল সিডনি থান্ডার্সের জার্সির সঙ্গে মিল রেখেই এমন ব্যাট প্রস্তুত করেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা। যদিও জানতেন না, এই ব্যাটের রংয়ের দাগ বসে যাচ্ছে বলের গায়েই।  

তাই বিষয়টি টের পেয়েই এমন ব্যাট নিষিদ্ধ করেছে ম্যানেজমেন্ট। বিগ ব্যাশের প্রধান অ্যান্থনি এভারার্ড বিষয়টি মাথায় নিয়ে বলেছেন, ‘এরকম ঘটতে দেখেই রাসেলের কালো ব্যাট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না। কারণ এতে বলের রং নষ্ট হচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘আন্দ্রে ও যেকোনও ক্রিকেটারকেই বলবো বলের রং নষ্ট হয় এমন ব্যাট যাতে তারা ব্যবহার না করেন।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম