লকিকে দিয়ে টাইগারদের বিব্রত করতে চান হেসন

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৫

লকি ফার্গুসন বাংলাদেশের বিপক্ষে সোমবার ক্রাইস্টচার্চে শুরু হওয়া একদিনের সিরিজে নিউজিল্যান্ড কোচ মাইক হেসনের আশা, পেসার লকি ফার্গুসনের গতিতে বিব্রত হবে মাশরাফি বিন মর্তুজার ব্যাটিং লাইনআপ। 

এ মাসের শুরুতে অস্ট্রেলিয়ায় চ্যাপেল হ্যাডলি কাপ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু করেছেন ২৫ বছর বয়স্ক ফার্গুসন। কী তার বিশেষত্ব? শেন বন্ড ও অ্যাডাম মিলনের পর তিনিই একমাত্র ব্ল্যাক ক্যাপ পেসার যিনি ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারেন। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে তার পরিসংখ্যান ছিল ১/৭৩ ও ০/৫০ এবং সঙ্গে ছিল অনেক নো বল ও মাংসপেশীতে টান, এসব বিষয় আমলে নিচ্ছেন না কোচ হেসন। 

’লকি অস্ট্রেলিয়ায় কঠিন অভিজ্ঞতা নিয়ে এসেছে, যেহেতু অ্যাডাম মিলনে নেই তাই লকির ওপরই এখন অনেক প্রত্যাশা। তার বলে আছে গতি, আর সে একজন ভালো শিক্ষার্থি, সে দ্রুত নিজের ভুল শোধরাতে পারে, অস্ট্রেলিয়া থেকে ফিরে সে এখন খেলছে ঘরোয়া ক্রিকেট আর বাউন্সারটা দিচ্ছে চমৎকার’। 

হেসন আরও যোগ করেন ’আমি দৃঢ়বিশ্বাসি সে লকি বাংলাদেশের ব্যাটিং লাইনকে চ্যালেঞ্জ করবে, তার গতি ও নতুন বলের সুইং দুটোই বাংলাদেশকে করবে বিব্রত’। 

/আরএম/আপ-এফএস/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম