নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ক্যাম্পে সুযোগ পেয়েছিলেন মেহেদী মারুফ। মূলত ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবেই অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়েছিলেন এই ওপেনার। কিন্তু সেসব এখন ইতিহাস! তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।
সর্বশেষ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন মেহেদী মারুফ। কখনো সাঙ্গাকারা, কখনো এভিন লুইসদের সঙ্গে ওপেনিং করে নজর কেড়েছিলেন। ভালো খেলার পুরস্কার হিসেবে নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ক্যাম্পেও সুযোগ পেয়েছিলেন। মূলত ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবেই অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়েছিলেন এই ওপেনার। কিন্তু সেসব এখন ইতিহাস! তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।
চলতি জাতীয় লিগে খেলার সুযোগ করে দিতেই দেশে পাঠানো হয়েছে তাকে। চলতি লিগে ঢাকা মেট্রোর হয়ে খেলবেন মেহেদী।
শনিবার দেশে ফিরে মেহেদী মারুফ রবিবার যোগ দিয়েছেন ঢাকা মেট্রোর অনুশীলনে। এদিন মিরপুর একাডেমিতে নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
আগামী বুধবার পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে। ওই রাউন্ডে ঢাকা মেট্রো খেলবে বরিশাল বিভাগের বিপক্ষে। ম্যাচটি বিকেএসপিতে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মেহেদী মারুফ ১৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে রান করেছেন ৭৯৪। যার মধ্যে দুটি সেঞ্চুরি ছাড়াও আছে একটি হাফসেঞ্চুরি। বিপিএলের সর্বশেষ আসরে মেহেদী ১৪ ইনিংসে ২৬.৬৯ গড়ে ৩৪৭ রান করেন। যদিও শুরুতে ভালো রান পেলেও শেষে এসে খেই হারিয়ে ফেলেন ঢাকার এই টপ অর্ডার ব্যাটসম্যান।
/আরআই/এফআইআর/








