আগামী ফেব্রুয়ারিতেই ভারতের মাটিতে প্রথমবারের মতো একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে এর আগে টাইগারদের ঝালিয়ে নিতে। সেই লক্ষ্যেই যে কোনও রাজ্য দলের সঙ্গে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে অনুরোধ করেছে বিসিবি।
আগামী ফেব্রুয়ারিতেই ভারতের মাটিতে প্রথমবারের মতো একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। হায়দরাবাদের এই টেস্ট শুরু হবে ৮ ফেব্রুয়ারি। সূচিতে শুধু মাত্র একটি ম্যাচ থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে এর আগে টাইগারদের ঝালিয়ে নিতে। সেই লক্ষ্যেই যে কোনও রাজ্য দলের সঙ্গে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে অনুরোধ করেছে বিসিবি।
রবিবার এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় মুম্বাই মিরর। বিসিসিআই-এর এক কর্মকর্তা তাদের জানিয়েছেন, ‘এখন পর্যন্ত সবকিছুই আলোচনার পর্যায়ে আছে। চূড়ান্ত কিছুই হয়নি।’
চূড়ান্ত কিছু না হলেও সেক্ষেত্রে প্রস্তুতি ম্যাচের জন্য অপশন হিসেবে কোন ভেন্যুকে বেছে নেওয়া হবে? এমন প্রশ্নে ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘যদি হয়ই সে ক্ষেত্রে কলকাতাই আমাদের সামনে অপশন।’
বিষয়টি স্বীকার করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।তিনি বলেছেন, ‘হুট করেই তো সেখানে গিয়ে খেলা যায় না। তাই আমরা তাদের কাছে অনুরোধ করেছি। যাতে যে কোনও রাজ্য দলের সঙ্গে অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলা যায়।’
এদিকে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে শুধু রাজ্য দলই নয়। শোনা যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে দেখা যেতে পারে ভারতীয় ‘এ’ দলকেও!
/আরএম/এফআইআর/








