ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৬, ২২:০১আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ২২:০৫

মুস্তাফিজুর রহমান ২০১৬ সালের টি-টোয়েন্টি পারফরম্যান্সের বিচারে একাদশ নির্বাচন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে নামলেন প্রথমবার। নেমেই করলেন বাজিমাত। বোলিংয়ে বিস্ময় ছড়িয়ে মুস্তাফিজুর রহমানের নামটা ক্রিকেট বিশ্বে ঝড় তুলল নতুন করে। শুধু কী তাই, সানরাইজার্স হায়দরাবাদের আইপিএল শিরোপা জেতার পথেও রাখলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সময়ের সেরা ব্যাটসম্যানদের ‘কাটার’-এ বোকা বানিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া বাংলাদেশি বোলারকে প্রাপ্য সম্মান দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের জরিপে ২০১৬ সালের টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন মুস্তাফিজ।

২০১৬ সালের টি-টোয়েন্টি পারফরম্যান্সের বিচারে একাদশ নির্বাচন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ। বছরের শেষ দিকে চোটের কারণে মাঠের বাইরে থাকলেও তার আগে বল হাতে রীতিমত আগুন ঝরিয়েছেন এই পেসার। চলতি বছরে কুড়ি ওভারের ২৬ ম্যাচে মুস্তাফিজের উইকেট ৩৭টি। সেরা বোলিং ফিগার তার ২২ রানে ৫ উইকেট, যেটা করেছিলেন বিশ্ব টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে।

বিশ্ব টি-টোয়েন্টির পর আইপিএলে গিয়ে নিজেকে আরও ভালোভাবে চেনান মুস্তাফিজ। অসাধারণ বোলিং করে হায়দরাবাদের শিরোপা জেতার পথে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তারই স্বীকৃতি হিসেবে জায়গা পেলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি দলে। যে দলের অধিনায়ক বিরাট কোহলি; আরও আছেন ডেভিড ওয়ার্নার, শহীদ আফ্রিদি, এবি ডি ভিলিয়ার্স ও আন্দ্রে রাসেলের মতো খেলোয়াড়রা। ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি দল :

ডেভিড ওয়ার্নার, জেসন রয়, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, আন্দ্রে রাসেল, জস বাটলার (উইকেটরক্ষক), ফারহান বিহারদিন, শহীদ আফ্রিদি, জসপ্রিৎ বুমরাহ, অ্যাডাম জাম্পা, মুস্তাফিজুর রহমান।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম