প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২০৫ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। স্টিফেন কুকের সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তারা স্কোরে জমা করেছে ৫ উইকেটে ৩৫১ রান। তাতে দক্ষিণ আফ্রিকা এগিয়ে আছে ৪৩২ রানে।
এখনও বাকি দুই দিন। পোর্ট এলিজাবেথে মাত্র তৃতীয় দিনের খেলা শেষ হলো বুধবার। এর পরও এখনই আসলে একরকম বলে দেওয়া যায় ম্যাচের ফল! অঘটন না ঘটলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টটা জিততে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, তা যতই এখনও দুই দলের দুই ইনিংসের খেলা বাকি থাকুক। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে যে এরই মধ্যে স্বাগতিকরা এগিয়ে গেছে ৪৩২ রানে। চতুর্থ ইনিংসে এই রানের পাহাড় টপকানো লঙ্কানদের জন্য খুব কঠিনই।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২০৫ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। স্টিফেন কুকের সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তারা স্কোরে জমা করেছে ৫ উইকেটে ৩৫১ রান।
ভারনন ফিল্যান্ডারের পেস আগুনে দগ্ধ শ্রীলঙ্কা তৃতীয় দিনে আর মাত্র ২৪ রান যোগ করেই অলআউট হয়ে যায় প্রথম ইনিংসে। এর পর ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকাকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার কুক ও ডিন এলগার। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১১৬ রান। এলগার হাফসেঞ্চুরি করে (৫২) করে আউট হলেও কুক তুলে নেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। দুষ্মান্ত চামিরার বলে আউট হওয়ার আগে তিনি খেলেন ১১৭ রানের কার্যকরী ইনিংস। ১৭৮ বলের যে ইনিংসে ছিল ১১টি চারের মার।
অনেক দিন পর হাশিম আমলা রানে ফেরার ইঙ্গিত দিলেও আউট হলে যান তিনি ৪৮ রান করে। জেপি দুমিনিও পারেননি বেশিদূর যেতে, ফেরেন ২৪ রান করে। তেম্বা বাভুমাও (৮) আউট হন দ্রুত। যদিও স্বাগতিকরা প্রাথমিক সেই চাপ কাটিয়ে উঠে অধিনায়ক ফাফ দু প্লেসিস ও কুইন্টন ডি ককের ব্যাটে। ষষ্ঠ উইকেটে তারা অবিচ্ছিন্ন আছেন ৭৪ রান নিয়ে। চতুর্থ দিন শুরু করবেন দু প্লেসিস ৪১ রান নিয়ে, আর তাকে সঙ্গ দেবেন ডি কক ৪২ রান নিয়ে। ক্রিকইনফো
সংক্ষিপ্ত স্কোর :
(তৃতীয় দিন শেষে)
দক্ষিণ আফ্রিকা : ২৮৬ ও দ্বিতীয় ইনিংস ৮০ ওভারে ৩৫১/৫ (কুক ১১৭, এলগার ৫২, আমলা ৪৮, ডি কক ৪২*, দু প্লেসিস ৪১*; ধনাঞ্জয় ২/৭৪)।
শ্রীলঙ্কা : প্রথম ইনিংস ৬৪.৫ ওভারে ২০৫ (ধনাঞ্জয় ৪৩, ম্যাথুজ ৩৯, চন্ডিমাল ২৪; ফিল্যান্ডার ৫/৪৫, অ্যাবট ৩/৬৩)।
/কেআর/








