অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে আজহারই অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৬, ১৪:৪১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৪:৪১

আজহার আলী আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তানের ওয়ানডে দলের নেতৃত্বে বহাল থাকছেন আজহার আলী। ২০১৫ সালের মার্চে অধিনায়কত্ব নেওয়ার পর থেকেই কঠিন সময় পার করেছেন তিনি। তবে তার উপরই আস্থা রাখল নির্বাচকরা।

ব্রিসবেনে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বেশ কিছু পরিবর্তন নিয়ে দল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচক কমিটি। ফিটনেস সমস্যার কারণে আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না মোহাম্মদ ইরফান। এবার তাকে রাখা হয়েছে ওয়ানডে দলে।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলা সোহেল খান ও ইয়াসির শাহকে ছাটাই করা হয়েছে।

অস্ট্রেলিয়ার কন্ডিশন মাথায় রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ও ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে দল বাছাই করা হয়েছে জানান প্রধান নির্বাচক ইনজামাম উল হক।

ওয়ানডে দল: আজহার আলী (অধিনায়ক), সারজীল খান, বাবর আজম, শোয়েব মালিক, আসাদ শফিক, উমর আকমল, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, রাহাত আলী ও মোহাম্মদ ইরফান। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম