জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে ফতুল্লায় মুখোমুখি হয়েছে ঢাকা ও খুলনা বিভাগ। প্রথম স্তরের এই ম্যাচটি ড্র হয়েছে।
টসে হেরে আগে ব্যাটিং নেওয়া ঢাকা বিভাগ সাইফ ও রকিবুলের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৬৬ সংগ্রহ পায়। সাইফ হাসান ১০৯ ও রকিবুল হাসান ১১১ রানের ইনিংস খেলেছেন।
প্রথম ইনিংসে খুলনার বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নিয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। তিনি ১০৩ রান খরচায় এই উইকেট নেন। এছাড়া আল আমিন হোসেন তিনটি ও আশিকুজ্জামান দুটি উইকেট নিয়েছেন।
৩৬৬ রানের জবাবে খেলতে নেমে খুলনা তুষার ইমরানের ১৪১ রানের উপর ভর করে ৩৪২ রান সংগ্রহ করে। ঢাকার বোলারদের মধ্যে দেওয়ান সাব্বির সর্বোচ্চ ৫টি উইকেট অর্জন করেছেন।
২৪ রানে পিছিয়ে থেকে ঢাকা তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। মোহাম্মদ শরীফের ৮৬ ও নাদিফ চৌধুরীর ৫৩ রানে তারা ২৭৮ রান সংগ্রহ করে। সেই সুবাদে খুলনার জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৫৪ রান।
চতুর্থ দিনে শেষ সেশনে এই টার্গেট যখন, তখনই বোঝা যাচ্ছিল ম্যাচটি ড্রয়ের পথেই এগোচ্ছে। শেষ পর্যন্ত ২৬ ওভারে তিন উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে খুলনা। ঢাকার বোলারদের মধ্যে নাজমুল ইসলাম দুটি ও তাইবুর একটি উইকেট নিয়েছেন।
/আরআই/এফএইচএম/








