জুনায়েদ-ফরহাদের বিস্ফোরক ব্যাটিংয়ে রাজশাহীর জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৬, ১৮:৪২আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৭

জুনায়েদ সিদ্দিকী ও ফরহাদ হোসেন শেষ দিনে রাজশাহীর ব্যাটসম্যানরা রীতিমতো ছড়ি ঘুরিয়েছে চট্টগ্রামের বোলারদের ওপর। শেষ দুই সেশনে রাজশাহীর জয়ের জন্য লক্ষ্য ছিল ৩৮৪ রান। পঞ্চম রাউন্ডের এই ম্যাচে প্রায় অসম্ভব লক্ষ্য সহজেই তাড়া করেছে রাজশাহী। জুনায়েদ সিদ্দিকী ও ফরহাদ হোসেনের সেঞ্চুরিতে তারা পেয়েছে ৮ উইকেটের জয়।

চট্টগ্রাম ৩ উইকেটে ২২৯ রান নিয়ে শেষ করে তৃতীয় দিন। চতুর্থ দিনে আরও ৭০ রান যোগ করে ঘোষণা করে তাদের দ্বিতীয় ইনিংস। ইয়াসির আলী (১০৫) ও তাসামুল হক (১০০) দুজনই সেঞ্চুরি পেয়েছেন। ইয়াসিরের এটা প্রথম সেঞ্চুরি হলেও তাসামুলের ১১তম সেঞ্চুরি। প্রথম ইনিংসেও সেঞ্চুরি পেয়েছিলেন তাসামুল হক।

রাজশাহীর বোলারদের মধ্যে কামরুল সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া ইয়াসির মিশু ও ইফতেখার সাজ্জাদ নিয়েছেন দুটি করে উইকেট।

৩৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে রাজশাহী শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। দুই ওপেনার ১৪৩ রানের জুটি গড়েন। মাইশুকুর রহমান ৮১ ও মিজানুর রহমান ৮০ রান করে আউট হয়েছেন।

এরপর তৃতীয় উইকেটে বড় জুটি গড়ে ম্যাচ জেতান জুনায়েদ ও ফরহাদ। আগের ম্যাচে ৬২ রানের ইনিংস খেলা জুনায়েদ এদিন খেলেন অপরাজিত ১০৪ রানের ইনিংস। ৯৭ বলে ৩ চার ও ২ ছয়ে তিনি তার ইনিংস সাজিয়েছেন। ফরহাদ ছিলেন আরও বেশি বিধ্বংসী। ৭৭ বলে ৯ চার ও ৫ ছয়ে ১১৩ রান করে অপরাজিত থাকেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

এর টস হেরে আগে ব্যাটিং করা চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে তাসামুল হক (১০৪) ও ইরফান ‍শুক্কুরের (৯০) রানের ওপর ভর করে ৩১৫ রান সংগ্রহ করে। জবাবে রাজশাহী তাদের প্রথম ইনিংসে ২৩০ রানে অলআউট হয়। দলের পক্ষে জহুরুল ইসলাম সর্বোচ্চ ৯০ রান করেন। এছাড়া জুনায়েদ খেলেন ৬২ রানের ইনিংস।

৮৫ রানে এগিয়ে থেকে চট্টগ্রাম তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২২৯। আগের দিনে দুই অপরাজিত ব্যাটসম্যান তাসামুল (৫৯*) ও ইয়াসির আলী (৭৮*) শুক্রবার সেঞ্চুরি পূর্ণ করেছেন।

/আরআই/কেআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের