বিসিসিআইর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পিসিবি

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৬, ১২:৪৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১২:৪৭

পিসিবি সভাপতি শাহরিয়ার খান নানা ধরনের নিরাপত্তা ইস্যুর অজুহাত দিয়ে পাকিস্তানের সঙ্গে সমঝোতা স্বারক চুক্তি (এমওইউ) অমান্য করেছে ভারতের ক্রিকেট বোর্ড। আর এজন্য দেশটির সর্বোচ্চ ক্রিকেট সংস্থার (বিসিসিআই) বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সমঝোতা স্মারক চুক্তি অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে ৮ বছরে ছয়টি সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু এরই মধ্যে দুইটি সিরিজ বাতিল করেছে তারা। এজন্য বিরাট ক্ষতির দাবি করেছে পাকিস্তানের বোর্ড। এরই মধ্যে ভারতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সবুজ সংকেত পেয়েছে পিসিবি।

বোর্ডের সভাপতি শাহরিয়ার খান এক সভা শেষে বলেছেন, ‘সমঝোতা স্মারক চুক্তি অনুযায়ী ৮ বছরে পাকিস্তানের বিপক্ষে ছয়টি সিরিজ খেলার কথা ভারতের। কিন্তু এরই মধ্যে তারা দুটি সিরিজ খেলেনি। আমরা এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেব।’ কোন ধরনের মামলা দেওয়া হবে সেটাও জানালেন পিসিবি প্রধান, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও অন্য আন্তর্জাতিক সংস্থার সামনে সমঝোতা স্মারক চুক্তি হয়েছে। সবার চোখেল সামনেই হয়েছে এটা। আমরা একটি মামলার প্রস্তুতি নিচ্ছি যেখানে ভারতের কাছে ক্ষতিপূরণের দাবি তোলা হবে। এছাড়া আমাদের ক্ষতি পুষিয়ে দিতে আইসিসির কাছেও আবেদন জানানো হবে।’ সূত্র- ডন, এক্সপ্রেস ট্রিবিউন

/এফএইচএম/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের