পাকিস্তানে ক্যারিবীয়দের সিরিজ খেলার প্রস্তাব দিল পিসিবি

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০১৭, ১২:১৬আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১২:১৮

পাকিস্তানে ক্যারিবীয়দের সিরিজ খেলার প্রস্তাব দিল পিসিবি আগামী মার্চে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ক্যারিবীয়দের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আন্তর্জাতিক ক্রিকেটকে পাকিস্তানে ফেরাতে সব রকমের চেষ্টাই করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগেও শোনা গিয়েছিল টাকার বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজকে দেশের মাটিতে খেলাতে চায় পাকিস্তান। এবারও একই রকম কৌশল বেছে নিয়েছে পিসিবি। আগামী মার্চেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে ক্যারিবীয়দের আমন্ত্রণ জানিয়েছে দেশটির বোর্ড।

যদিও পূর্বশর্তের অংশ হিসেবেই এ পন্থা অবলম্বন করেছে পিসিবি। ক্যারিবীয়রা প্রথমে যুক্তরাষ্ট্রে দুটি টি-টোয়েন্টি খেলার আমন্ত্রণ জানায় পিসিবিকে। তার জবাবে শর্তের কৌশল বেছে নিয়েছে পিসিবি। যেখানে লক্ষ্য একটাই- আন্তর্জাতিক ক্রিকেটকে যেভাবেই হোক ফেরাতে হবে পাকিস্তানে! আর সেই শর্তটা হলো- যদি ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি খেলতে আসে তবেই যুক্তরাষ্ট্রে খেলতে যাবে পাকিস্তান।

শর্তের কথা জানিয়ে পিসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরের পরই একটা সফরের প্রস্তাব দিয়েছি। তাদের মার্চের ১১ থেকে ১৫ তারিখের মধ্য আসতে বলা হয়েছে।’

সবকিছু তখনই সম্ভব হবে যখন শর্তগুলো পূরণ করা হবে। বলা হচ্ছে পাকিস্তানের হোম সিরিজের পর যুক্তরাষ্ট্রে খেলা সিরিজ ক্যারিবীয়দের হোম সিরিজ হিসেবে মর্যাদা পাবে।

পাকিস্তানে ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার পর থেকেই বড় কোনও দল সেখানে আর খেলতে যায়নি। সেখানকার নিরাপত্তা ইস্যুতে উদ্বিগ্ন সবাই। বিষয়টি জানা আছে নাজাম শেঠিরও, ‘আমরা ওদের বলেছি যে নিরাপত্তা অবস্থা আগের থেকে আরও ভালো অবস্থায় রয়েছে। সেই ধারাতেই আমরা পাকিস্তান সুপার লিগের ফাইনাল লাহোরে আয়োজন করবো। তাই এখানে সফর না করার কোনও কারণ দেখছি না।’

এদিকে জানা গেছে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে না পারায় লোকসানের মুখে থাকা পিসিবিকে ক্ষতি পুষিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছে আইসিসি।

/এফআইআর/  

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক