ভারতে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে কোমড় বেঁধে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতে ছোট একটি প্রস্তুতিমূলক ক্যাম্পেইন করবে অসিরা। ঠিক এরকমই আভাষ দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার পারফরম্যান্স বিভাগের প্রধান প্যাট হাওয়ার্ড।
ভারতের মাটিতে ২০১১ সালের পর কোনও টেস্ট জেতেনি অস্ট্রেলিয়া। তাই ভারতে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে কোমড় বেঁধে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই লক্ষ্যে সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতে ছোট একটি প্রস্তুতিমূলক ক্যাম্পেইন করবে অসিরা। ঠিক এরকমই আভাষ দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার পারফরম্যান্স বিভাগের প্রধান প্যাট হাওয়ার্ড।
যদিও সেই ক্যাম্পের আনুষ্ঠানিক কোনও সূচি ঘোষণা করা হয়নি এখনও। কিন্তু তারা সেখানে আইসিসির একাডেমিতে অনুশীলন করবে বলেই জানিয়েছেন হাওয়ার্ড, ‘ভারত সবখানেই একরকম থাকবে না। তবে ওখানে অনুশীলন করলে একটা সুবিধা পাওয়া যাবে। সেটা হলো ভিন্ন পিচে অনুশীলন করার সুযোগ থাকবে।’
পুনেতে ভারত সফরে অস্ট্রেলিয়া প্রথম টেস্ট খেলবে ২৩ ফেব্রুয়ারি। এরপর বাকি টেস্টগুলো হবে বেঙ্গালুরু, রাঁচি এবং ধর্মশালায়।
/এফআইআর/








