শিগগির রানে ফিরবেন আশরাফুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৭, ১৭:০৬আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৭:০৯

শিগগির রানে ফিরবেন আশরাফুল ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা থেকে ফিরে জাতীয় লিগ দিয়ে শুরু হয়েছে মোহাম্মদ আশরাফুলের ‘নতুন জীবন’। অনেক দিন পর ক্রিকেটে ফিরে এখনো বড় ইনিংস খেলতে পারেননি বাংলাদেশ ক্রিকেটের প্রথম এই তারকা। চলতি জাতীয় লিগে ঢাকা মেট্রোর হয়ে ২২ গজে লড়ছেন।

মঙ্গলবার শুরু হবে জাতীয় লিগের শেষ ও ৬ষ্ঠ রাউন্ড। এর আগে গত ৫টি রাউন্ডে (৬ ইনিংসে) আশরাফুলের ব্যাট থেকে এসেছে মোট ১২৩ রান। যেখানে সর্বোচ্চ ৩৯ রান এসেছে তার ব্যাট থেকে।

যদিও আশরাফুলের এমন রান খড়ায় হতাশ নন ঢাকা মেট্রোর কোচ মিজানুর রহমান বাবুল। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আশরাফুল কত রান করেছে, এটা আমি সামনে আনতে চাচ্ছি না। বড় কথা হচ্ছে, আশরাফুলের চোখে রানের ক্ষুধাটা দেখেছি। তার মাঝে স্বরুপে ফেরার চেষ্টা আছে। আশরাফুল তো আসলে আশরাফুলই। হয়তো বড় রান করতে পারেনি। তবে শিগগিরই সে ফিরবে। আমি আশাবাদী।’

রান করতে না পারার ব্যাখ্যায় মিজানুর রহমান বলেছেন, ‘প্রায় চার বছরের মতো মেইন স্ট্রিমে খেলেনি। হয়তো এখানে-ওখানে খেলেছে। সেটা কিছুটা কাজে লাগছে। একটু সময় তো দিতেই হবে। ফিটনেসে আরও একটু উন্নতি করতে পারলে মনে হয় আগের ছন্দ ফিরে পাবে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম