নতুন বছর, নতুন মিসবাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৭, ১৯:২০আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৯:২০

মিসবাহ উল হক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের আগে অবসরের সব সম্ভাবনা উড়িয়ে দিলেন পাকিস্তানের দীর্ঘসময়ের অধিনায়ক মিসবাহ উল হক।

বক্সিং ডে টেস্টে অজিদের কাছে ইনিংস ও ১৮ রানের ব্যবধানে হারের লজ্জা পাওয়ার পর মিসবাহ আভাস দেন শিগগিরই ক্রিকেটকে বিদায় বলে দেবেন। যদিও শেষ টেস্টেই তার ছিল পুরো মনোযোগ।

তবে বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে টানা পাঁচ টেস্ট হারের পর নতুন ম্যাচ শুরুর আগে অন্য এক মিসবাহ। সংবাদ সম্মেলনে মজা করে বলেছেন তিনি, ‘ওটা ছিল ২০১৬, ওটা শেষ। এখন ২০১৭। এখন অবসরের চিন্তা আমার মন থেকে একেবারে চলে গেছে।’

তৃতীয় টেস্টের ভালোর জন্য মন পাল্টেছে জানান মিসবাহ, ‘ওই সময়ের কথা নিয়ে আমি যদি চিন্তা করি তাহলে এখানে এ ম্যাচ (সিডনি টেস্ট) খেলা খুব কঠিন হবে। সিরিজের প্রথম ম্যাচ হিসেবে এ ম্যাচকে দেখতে হবে আমাদের এবং শেষ হিসেবেও।’ আগের সব হতাশা ভুলে গেছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক, ‘আমাদের গত ৪ থেকে ৫ টেস্টের কথা আমি ভুলে গেছি। এখন আমাদের পুরো মনোযোগ সামনের ম্যাচে।’

কখনও টানা ছয় টেস্ট হারেনি পাকিস্তান। এবার সেই লজ্জা এড়ানোর লক্ষ্য তাদের। নতুন করেই তাই শুরু করতে চান মিসবাহ। আর মেলবোর্নে অবিশ্বাস্য পরাজয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনের বক্তব্য নিয়ে তিনি বলেছেন, ‘ওই সংবাদ সম্মেলনের (এমসিজিতে) পর ওই মুহূর্তে আমি যেটা বলেছিলাম সেগুলো এসেছিল অনেক কষ্ট  ও হতাশা থেকে। আমি মনে করি না এটা আমার শেষ হতে যাচ্ছে। কোনও যদি কিন্তু নেই। আমি পুরো মনোযোগী এবং অবশ্যই দলকে নেতৃত্ব দিয়ে যেতে উন্মুখ হয়ে আছি।’

নিজের ফর্ম নিয়ে মিসবাহর বিশ্বাস শিগগিরই ঘুরে দাঁড়াবেন, ‘সত্যি বলছি এটা যে কারও ক্ষেত্রে হতে পারে, ক্যারিয়ারের যে কোনও পর্যায়ে। এখনও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে, দলের জন্য রান করে অবদান রাখার সামর্থ্য আছে। ক্রিকেট এমনই, বিশেষ করে ব্যাটিং বিভাগে। মাঝেমধ্যে আপনি ভালো খেলছেন তো আবার খারাপ খেলছেন। হঠাৎ করে একটি ভালো ইনিংস খেলে ফিরে আসা যায়। প্রায় ২০ বছর ধরে ক্রিকেট খেলায় বুঝতে পারি এমনটা ঘটতে পারে।’ সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম