রানে ফিরে একা একা লড়ে গেলেন মাহমুদউল্লাহ

ফজলুল বারী, ম্যাকলিন পার্ক, নেপিয়ার থেকে
০৩ জানুয়ারি ২০১৭, ১৩:৪৯আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৩:৫১

ম্যাকলিন পার্কে দেশের খেলা দেখতে আসা প্রবাসী বাংলাদেশি আবার বাংলাদেশের টপ আর মিডল অর্ডারের ব্যাটিং বিপর্যয়। সিনিয়রদের এক মাহমুদল্লাহ রিয়াদ ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি কিউই বোলারদের তোপের মুখে। টস জিতে আগে ব্যাট নিয়ে বাংলাদেশ করেছে ১৪১ রান। এরমধ্যে রিয়াদের একার রানই ৫২। ফার্গুসনের বলে আউট হওয়ার আগে এই রান করেন তিনি।

১৪১ রানের মধ্যে কিউই বোলারদের ওয়াইড বলে উপহার ছিল ‍১৭ রান। বড় আশার সৌম্য সরকার হাঁসমার্কা হয়ে ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে সিরিজে তিনি হতাশ করলেও সর্বশেষ বিপিএল’এর অভিজ্ঞতায় তার কাছে দল বড় একটি ইনিংস আশা করেছিল। রিয়াদ প্রত্যাশার বিনিময়ও দিয়েছেন। কিন্তু তাকে সমর্থন দেওয়ার কেউ ছিলেন না! তাকে সাজঘরে রেখে একের পর এক সাকিব, মোসাদ্দেক সৈকত, মাশরাফি মুর্তজা সবাই একে একে  ফিরে যান সাজঘরে। তাই দলের অল্পরানের পুঁজিতে ম্যাকলিন পার্কে দেশের খেলা দেখতে আসা প্রবাসী বাংলাদেশিদের মন খারাপ।

অবশ্য এ খেলায় বাংলাদেশের ফল যাই হোক না কেনও নেপিয়ারের ম্যাকলিন পার্কের মঙ্গলবারের টি-টোয়েন্টি ম্যাচে সব প্রথমের ইতিহাসে নিউজিল্যান্ডের পাশাপাশি  লেখা হবে বাংলাদেশের নাম! কারণ এটি প্রথম টো-টোয়েন্টি ম্যাকলিন পার্কের। এ মাঠের প্রথম টি-টোয়েন্টিতে প্রথম টস জিতেছে বাংলাদেশ। এ ম্যাচের প্রথম আউট ইমরুল কায়েস। প্রথম চারের মার সাব্বির রহমানের। প্রথম ছক্কাও সাব্বিরের। প্রথম উইকেট  পেয়েছেন নিউজিল্যান্ডের হেনরি। কিউই খেলোয়াড় রনকি ধরেছেন ম্যাচের প্রথম ক্যাচ।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম