সাইফের সেঞ্চুরিতে ভালো অবস্থানে ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৭, ১৭:৪২আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৭:৪২

সাইফ হাসান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসানের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ভালো অবস্থানে ঢাকা বিভাগ। তিন উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩০০ রান। সাইফ অপরাজিত আছেন ১৩১ রানে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করার আমন্ত্রণ পায় ঢাকা বিভাগ। বরিশালের দেওয়া এই সুযোগটি লুফে নেন ঢাকার টপ অর্ডার ব্যাটসম্যানরা। আর তাইতো দিনশেষে পুরো ৯০ ওভারে তিন উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করেছে প্রথম স্তরে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা।

মূলত তরুণ ব্যাটসম্যান সাইফ হাসানের ব্যাটিং দৃঢ়তায় বড় সংগ্রহ পায় ঢাকা বিভাগ। পঞ্চম রাউন্ডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া সাইফ শেষ রাউন্ডেও সেঞ্চুরি পেলেন। মঙ্গলবার দিন শেষ হওয়ার আগে ২৬৫ বলে ১৫ চার ও এক ছয়ে ১৩১ রানের ইনিংস খেলেছেন। এখন পর্যন্ত এটাই সাইফের প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রান।

এছাড়া ঢাকার আরও দুই ব্যাটসম্যান হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। জাহিদুজ্জামান ৫৭ রানে আউট হলেও তাইবুর রহমান ৭০ রানে অপরাজিত আছেন। এছাড়া রকিবুল হাসান খেলেছেন ৩৮ রানের ইনিংস।

বরিশালের বোলারদের মধ্যে তৌহিদুল ইসলাম সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া মনির হোসেন নিয়েছেন একটি উইকেট।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম