জাতীয় লিগের শেষ রাউন্ডে শহীদ চান্দু স্টেডিয়ামে খেলা চলছে রংপুর ও রাজশাহী বিভাগের। দ্বিতীয় দিন শেষে রাজশাহী পিছিয়ে ১১৮ রানে।
প্রথম দিনে রাজশাহীকে ১৯১ রানে অলআউট করে শেষ বিকালে ব্যাটিং করে রংপুর। ৮৯ রান তুলতেই রংপুর হারিয়ে ফেলে ৪ উইকেট। বুধবার সেখান থেকে শুরু করে বেশ ভালো সংগ্রহ দাঁড় করাতে পেরেছে রংপুর। ৩ হাফসেঞ্চুরিতে ৩৫১ রান সংগ্রহ করেছে রংপুর।
দলের পক্ষে সর্বোচ্চ ৯৭ রান করেন ধীমান ঘোষ। এছাড়া লিটন দাস ৭৪, নাসির হোসেন ৬৮ ও সোহরাওয়ার্দী শুভ ৩৮* রান করেছেন।
রাজশাহীর বোলারদের মধ্যে মামুন হোসেন সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন। এটা তার ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট প্রাপ্তি। এছাড়া ফরহাদ রেজা ও শফিউল ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন।
১৬০ রানে পিছিয়ে থেকে রাজশাহী তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৪২ রান। মাইশুকুর রহমান ১৬ ও জুনায়েদ সিদ্দিকী ২১ রানে অপরাজিত আছেন।
একমাত্র উইকেটটি তুলে নিয়েছেন সাজেদুল ইসলাম।
/আরআই/কেআর/








