কাপালি-ইমতিয়াজের ব্যাটে রানের পাহাড়ে সিলেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৭, ২১:২২আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ২১:৩১

ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি কাপালির অলক কাপালির ডাবল সেঞ্চুরি ও ইমতিয়াজ হোসেনের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে সিলেট। ১৪৩ ওভার ব্যাটিং করে ৫৫৫ রান সংগ্রহ করেছে দলটি। কাপালি ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন বিস্ফোরক ব্যাটিং করে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় লিগের শেষ রাউন্ডের চট্টগ্রামের বিপক্ষে আগে ব্যাটিং করা সিলেট প্রথম দিন শেষ করে ৩০৯ রানে। দ্বিতীয় দিনের শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের ওপর চড়াও হতে থাকেন অলক কাপালি। ২৬৬ বলে ১২ চার ও ১০ ছক্কায় ২০০ রানে অপরাজিত থাকেন তিনি। তার ডাবল সেঞ্চুরির পর পরই ইনিংস ঘোষণা করে সিলেট। এদিন তরুণ ক্রিকেটার জাকের আলী পেয়েছেন নিজের দ্বিতীয় হাফসেঞ্চুরি। খেলেছেন ৭৮ রানের ইনিংস। অন্যদিকে আগের দিনই সেঞ্চুরি পেয়েছিলেন ইমতিয়াজ হোসেন (১৩৪)।

চট্টগ্রামের বোলারদের মধ্যে ইফতেখার সাজ্জাদ সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এ ছাড়া নাঈম হাসান নিয়েছেন দুটি উইকেট।

৫৫৫ রানের চাপ মাথায় রেখে চট্টগ্রাম দ্বিতীয় দিনের শেষ বিকালে তাদের প্রথম ইনিংস শুরু করে। দিন শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১১৫ রান। নাফিস ইকবাল ৫১ ও ইয়াসির আলী ৫৩ রানে অপরাজিত আছেন। চট্টগ্রাম এখনও পিছিয়ে ৪৪০ রানে, হাতে রয়েছে ৭ উইকেট।

সিলেটের বোলারদের মধ্যে আবু জায়েদ রাহি সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এ ছাড়া রাহাতুল ফেরদৌস নিয়েছেন একটি উইকেট।

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম