ফের নাটকীয়ভাবে হাজির হলেন শ্রীনিবাসন

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৭, ১৯:০৭আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৯:১৬

ফের নাটকীয়ভাবে হাজির হলেন শ্রীনিবাসন

শ্রীনিবাসনের কবল থেকে এখনও শেকড় মুক্ত হয়নি ভারতের ক্রিকেট।  বর্তমান পরিস্থিতিতে ফের দৃশ্যপটে হাজির হয়ে কাজ শুরু করে দিয়েছেন সাবেক বিসিসিআই ও আইসিসি প্রধান।  

ভারতের ক্রিকেটে যখন টালমাটাল অবস্থা। তখনই নাটকীয়ভাবে হাজির হলেন সেই বিতর্কিত ক্রিকেট প্রশাসক শ্রী নিবাসন! ভারতের ক্রিকেটে এখনও শেষ হয়ে যায়নি তার প্রভাব। আর সেটা প্রমাণ করতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ নির্ধারণে তিনি প্রভাবশালী ক্রিকেট সংগঠকদের নিয়ে একজোট হচ্ছেন।

শনিবার তার ডাকা সেই বিশেষ সভায় মিলত হবেন ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী অনেকেই। তাই বোঝাই যাচ্ছে শ্রীনিবাসনের কবল থেকে পুরোপুরি শেকড় মুক্ত হয়নি বিসিসিআই!

ইতোমধ্যেই সুপ্রিম কোর্টের আদেশে বরখাস্ত হয়েছেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর। সরানো হয়েছে সচিব অজয় শিরকেকেও। এই অবস্থায় ভারতের গণমাধ্যমগুলো বলছে ভারতের ক্রিকেটে এখনও কল-কাঠি নাড়ছেন সাবেক বিসিসিআই ও আইসিসি প্রধান।

এদিকে বিপত্তি আরও বাড়ছে বিসিসিআইয়ে। বলা হচ্ছে লোধা প্যানেলের সুপারিশ প্রতিষ্ঠিত করতে কাঠ-খড়ই পোড়াতে হবে ১৯ জানুয়ারি দায়িত্ব পেতে যাওয়া পরিচালকদের। বিসিসিআই-এর সাবেক এক কর্মকর্তা বলেছেন, ‘লোধা প্যানেলের সুপারিশগুলোকে মানতে হলে ভারতীয় ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে ৪ ভাগের ৩ ভাগ ভোট লাগবে। অবস্থা এখনও যেই পর্যায়ে আছে তাতে ১৭ রাজ্য অ্যাসোসিয়েশন এই অবস্থার বিপক্ষেই। সেক্ষেত্রে পরিবর্তন কীভাবে আসবে সেটা এখনও সংশয়ের পর্যায়ে রয়েছে।’- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এফআইআর/    

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি